editor
প্রকাশিত: 8:17 PM, June 28, 2021
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তার পাশে পানি জমে যায়। এতে করে যান ও জনচলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন যাবত রাস্তার পাশে জমে থাকা নোংরা পানি বিভিন্ন পরিবহনের চাকায় পিষ্ট হয়ে পথচারীদের ভোগান্তির সৃষ্টি করছে।
সরেজমিনে দেখা যায়, দক্ষিণ সুরমার লালাবাজার হাই স্কুল এন্ড কলেজ এর সম্মুখস্থ প্রধান সড়কে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। মহাসড়কের পূর্বপাশে একটি ড্রেন থাকলেও সেটি এখন অকার্যকর। ফলে অল্প বৃষ্টিতেই পানি জমে ডুবে যায় রাস্তার অর্ধেক। সে পানি নিষ্কাশন না হওয়ার ফলে জমে থাকা পানি নোংরা হয় এবং এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দারা।
এছাড়াও লালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কে এসে যুক্ত হওয়া বাহাপুর গ্রামের সড়ক ও ইউনিয়ন অফিসের সড়কেও নেই ড্রেনেজ বা পানি নিষ্কাশনের সুষ্ট ব্যবস্থা। তাই বৃষ্টিতে এ সড়কে চলাচলকারীদেরকেও ভোগান্তি পোহাতে হয়।
লালাবাজারে জমে থাকা পানি নিস্কাশন এবং সুষ্ট ড্রেনেজ ব্যবস্থার দাবীতে এলাকাবাসীর পক্ষে লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালাবাজার ব্যবস্থাপনা কমিটি এবং ব্যবসায়ী সমিতির সভাপতি পীর মো. ফয়জুল হক ইকবাল সড়ক ও জনপথ সিলেট বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবরে গত ২৩ জুন একটি লিখিত আবেদন জানিয়েছেন।
আবেদন সূত্রে জানা যায়, লালাবাজার বাজারের পূর্বপাশের বাহাপুর গ্রামের শেষ প্রান্তের মাদরাসা ও ইউনিয়ন অফিসের রাস্তার মুখ হতে বাজারের উত্তরপাশের নদী পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়ার জন্য শীঘ্রই কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
ডিএসএস/২৮/জুন/২০২১/রেদওয়ান
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন