editor
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, জুন ৩০, ২০২১
হবিগঞ্জ প্রতিবেদক::
হবিগঞ্জে আদালতের সাথে প্রতারণা ও জাল কাগজের মাধ্যমে দুই মাদক ব্যবসায়ির জামিন করিয়ে দেয়ার ঘটনায় হবিগঞ্জ জেলা আইনজিবী সমিতি থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে এডভোকেট কুতুব উদ্দিন জুয়েল নামে এক আইনজীবিকে।
বুধবার বিকেলে হবিগঞ্জ জেলা বারের সভাপতি এডভোকেট আবুল মনছুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দুপুরে জেলা বারের সম্মেলন কক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় এডভোকেট কুতুব উদ্দিন জুয়েলকে তথ্য জালিয়াতির ঘটনায় জেলা বার থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে। বারের জরুরি সভায় সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল হকসহ আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
গত ৮ এপ্রিল মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্তর এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ মামুন ভূইয়া (৩৭) ও নবীর হোসেন (৩২) নামে দুই মাদক পাচারকারীকে আটক করে পুলিশ। পরে তাদের মাদক আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত ২৭ মে এডভোকেট কুতুব উদ্দিন জুয়েল (আসামীদের দ্বিতীয় আইনজীবী) ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নাসিম রেজার আদালতে আসামীদের জামিন প্রার্থনা করেন।
এ সময় তিনি আদালতকে জানান, আসামীরা ৯ ফেব্রুয়ারী থেকে কারাগারে রয়েছে। এ সময় আইনজীবি কুতুব উদ্দিন জুয়েল আদালতের কাছে ভুয়া ও জাল কাগজপত্র উপস্থাপন করেন। আদালত তখন হাজতবাসের সময় বিবেচনা করে আসামীদের জামিন মঞ্জুর করেন।
বিষয়টি জানাজানি হলে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নাসিম রেজার আদালত স্বপ্রণোধিত হয়ে ২ জুন বিকেলে মামলাটি পুণরায় পর্যালোচনা করে এবং আইনজীবি কুতুব উদ্দিন জুয়েলের জালিয়াতির বিষয়টি প্রমাণীত হয়। এ ঘটনায় তথ্য জালিয়াতির মাধ্যমে ‘ভাগিয়ে নেয়া জামিন’ বাতিল ও জামিন প্রাপ্ত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।
এছাড়াও অভিযুক্ত আইনজীবি কুতুব উদ্দিন জুয়েলের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করলে তিনি আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এবং তিনি জানান এটি তার ইচ্ছেকৃত ভুল ছিল। তার মোহরির টাইপিং মিসটেকের কারণে এটি হয়েছে।
ডিএসএস/৩০/জুন/২০২১/রেদওয়ান
3 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
4 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
7 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
6 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
2 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
4 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
4 সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লিফলেট
3 শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করছেন আলহাজ্ব মরহুম হারিছ চৌধুরী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। আলহাজ্ব মরহুম হারিছ চৌধুরী বিএনপির