editor
প্রকাশিত: 1:43 PM, October 17, 2021
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম নগরীর একটি বাসায় হঠাৎ বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন দুজন।
রোববার সকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া এলাকার একটি তিনতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মো. কামরুজ্জামান জানান, সকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া এলাকার একটি তিনতলা ভবনের নিচ তলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ সময় দগ্ধ হন দুজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তির মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
চট্টগ্রামের বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান, তিনতলা ভবনের নিচতলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে কয়েকজন শ্রমিক থাকতেন।
তবে ধারণা করা হচ্ছে, সেখানে গ্যাসের লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।
ডিএসএস/১৭/অক্টোবর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে