editor
প্রকাশিত: 6:25 PM, October 27, 2021
অনলাইন ডেস্ক
বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের প্রেমের গুঞ্জন বলিউডে বহুল চর্চিত বিষয়। শোনা যাচ্ছে দীর্ঘ প্রেমের পর বিয়ে করতে যাচ্ছেন তারা। ডিসেম্বরেই নাকি রাজস্থানে তাদের বিয়ের অনুষ্ঠান!
বলিউড বাবলের খবরে বলা হয়েছে— ১৮ আগস্ট ক্যাট ও ভিকির বাগদান হয়ে গেছে বলে তাদের নিকটজনরা দাবি করেছেন। কিন্তু ভিকি এসব তথ্যকে উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন শিগগিরই বিয়ে করবেন তিনি। ভিকি কাকে বিয়ে করবেন সেটি উল্লেখ না করায় ভিকি-ক্যাটের ভক্তরা ধরে নিয়েছেন এ দুজন গাঁটছড়া বাঁধতে চলেছেন।
এদিকে বিশেষ প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, গেল ১৮ আগস্ট গোপনে ভিকির সঙ্গে রোকা অনুষ্ঠান সেরেছেন ক্যাটরিনা। এবার ভারতের অন্যতম এ শীর্ষ সংবাদমাধ্যম জানাল, সম্পর্কের পরবর্তী ধাপে যাচ্ছেন ভিকি-ক্যাটরিনা। শিগগিরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন!
ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে— বিয়ের প্রস্তুতিও নেওয়া শুরু করেছেন ক্যাট-ভিকি। তাদের বিয়ের পোশাক ডিজাইন করছেন সব্যসাচী। তারা এখন কাপড় নির্বাচন করছেন। ক্যাটরিনার পছন্দ সিল্কের কাপড়, যা দিয়ে লেহেঙ্গা বানানো হবে। নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিয়ে হবে।
তবে বুধবার বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড লাইফ বিশেষ প্রতিবেদন প্রকাশ করে দাবি করেছে, ক্যাটরিনা কাইফের ডিসেম্বরের বিয়ের খবরটি সত্য নয়। পোর্টালটিকে ক্যাটরিনা কাইফ জানিয়েছেন, ওই খবর মিথ্যা এবং তিনি বিয়ে করছেন না। তা হলে এ নিয়ে এত মাতামাতি কেন— এমন প্রশ্নে ক্যাটরিনা বলেছেন, ১৫ বছর ধরে তিনি এ পরিস্থিতি মোকাবিলা করে আসছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন