editor

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২১

জমিতে আবাদ করুন, খাদ্য অপচয় কমান : প্রধানমন্ত্রী

জমিতে আবাদ করুন, খাদ্য অপচয় কমান : প্রধানমন্ত্রী

5

অনলাইন ডেস্ক
খাদ্যের উৎপাদন বাড়াতে প্রতিটি ইঞ্চি জমিকে চাষাবাদের আওতায় আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে খাদ্যের অপচয়ও কমাতে বলেন তিনি।

5

শনিবার (১৬ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ‘বিশ্ব খাদ্য দিবস-২০২১’ উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘করোনাকালীন সময়ে যখন মহামারি আকার দেখা দেয় তখনই আমি আহ্বান জানিয়েছি যে আমাদের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। বিশ্বের অনেক দেশে এখন খাদ্যের অভাব। অনেক দেশ দুর্ভিক্ষ অবস্থার দিকে চলে যাচ্ছে। ’

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতার ভাষায় বলতে হয়, বাংলাদেশের মাটি আছে, মানুষ আছে, আমরা যেন খাদ্যের অভাবে আর কখনো না ভুগি। উত্তরবঙ্গ আওয়ামী লীগ সরকার এলেই মঙ্গা মুক্ত হয়। মঙ্গা মুক্তই থাকবে। বাংলাদেশে কখনো যেন দুর্ভিক্ষ হতে না পারে। ’

2

কৃষি জমি রক্ষার তাগিদ দিয়ে সরকার প্রধান বলেন, ‘কৃষি জমি কোনোমতেই ক্ষতিগ্রস্ত না হয়, আমরা উৎপাদন করবো, উন্নয়ন করে যাবো সে উন্নয়নটা আমাদের কৃষি জমি সংরক্ষণ করে করতে হবে। ’

সারা বিশ্বে প্রচুর খাদ্য অপচয়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘খাদ্যের অপচয়টা কমাতে হবে, অপচয় যেন না হয়। সারা বিশ্বে কিন্তু একদিকে খাদ্যের অভাব অপরদিকে প্রচুর খাদ্যের অপচয় হয়। ’

শেখ হাসিনা বলেন, ‘এই অপচয় যেন না হয় বরং যে খাদ্যগুলো অতিরিক্ত থাকে সেটাকে আবার পুনঃ ব্যবহার করা যায় কীভাবে। সেটার বিষয়ে আমাদের চিন্তা করতে হবে। সে ধরনের ব্যবস্থা আমাদের নিতে হবে। উদ্বৃত্ত যে খাদ্যটা থাকবে বা আপনি খেতে বসেও যে খাবারটা বেশি থাকবে সেটাও কিভাবে পুনঃব্যবহার করা, অন্য চাহিদা পূরণ করা যায় কিনা সেটাকেও গবেষণার মধ্যে রাখা দরকার। ’

কৃষি সম্প্রসারণ ও খাদ্য উৎপাদন বাড়াতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘খাদ্য নিরাপত্তা ও চাহিদা ইনশাল্লাহ আমরা পূরণ করে যাবো। হতদরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্য দিয়েও তাদের খাদ্য চাহিদা আমরা পূরণ করবো। ’

3

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্যই হচ্ছে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। ’

উৎপাদিত খাদ্যের মান ঠিক রাখার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘খাদ্য শুধু উৎপাদন না খাদ্যের মানটা যেন ঠিক থাকে। ’

বীজ উৎপাদনে বিভিন্ন গবেষণা করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বীজ আমরা উৎপাদন করবো, আমরা অন্যের ওপর নির্ভরশীল থাকবো না। সরকারি থেকে উৎপাদন করবে, বীজের মান সম্পন্ন এবং যথাযথ সংরক্ষণ করতে হবে। ’

অনুষ্ঠানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) কর্তৃক উদ্ভাবিত ‘বঙ্গবন্ধু ধান-১০০’ অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

4

কৃষিতে সফলতার জন্য বাংলাদেশি কৃষি বিজ্ঞানী ও গবেষকদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

খাদ্য উৎপাদনে বাংলাদেশের সফলতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে আমরা চাহিদার উদ্বৃত্ত খাদ্য উৎপাদন করতে সক্ষম হয়েছি। বিশ্বে বাংলাদেশ এখন ধান উৎপাদনে তৃতীয়, শাকসবজি উৎপাদনে তৃতীয়, চা উৎপাদনে চতুর্থ, আম ও আলু উৎপাদনে সপ্তম এবং পেয়ারা উৎপাদনে অষ্টম। অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে তৃতীয় এবং ইলিশ উৎপাদনে প্রথম স্থান অর্জন করেছি। ’

কৃষিক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, কৃষি বাতায়ন, কৃষক বন্ধু ফোন সেবা (৩৩৩১), কৃষকের জানালা, কৃষি কল সেন্টার (১৬১২৩) মাধ্যমে কৃষকদের সঙ্গে তথ্য আদান-প্রদানের ব্যবস্থা, প্রায় ২ কোটি ১০ লাখ কৃষককে কৃষি উপকরণ সহায়তা কার্ড প্রদান, ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা, উন্নত বীজ ও সার সরবরাহ, গবেষণা, প্রশিক্ষণ, কৃষি যান্ত্রিকীকরণসহ কৃষি সম্প্রসারণে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়ে নেওয়া বিভিন্ন উন্নয়ন কার্যাক্রমের কথা তুলে ধরেন টানা তিনবারের প্রধানমন্ত্রী।

বিশ্ব খাদ্য দিবসে এবারের প্রতিপাদ্য ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, ভালো উৎপাদনই ভালো পুষ্টি, ভালো পরিবেশই উন্নত জীবন। ’

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম।

ডিএসএস/১৬/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

অসংখ্য গর্ত ও ভাঙাচোরা রাস্তা: কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন সড়কে সীমাহীন দুর্ভোগ

অসংখ্য গর্ত ও ভাঙাচোরা রাস্তা: কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন সড়কে সীমাহীন দুর্ভোগ

4 মাসুম চৌধুরী: সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান

সিলেট মহানগর বিএনপির ৫৭ সদস্যের উপদেষ্টা কমিটি অনুমোদন

সিলেট মহানগর বিএনপির ৫৭ সদস্যের উপদেষ্টা কমিটি অনুমোদন

4 সিলেট মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মহানগরের দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল ও

জাতি বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়: মাওলানা সাদিকুর রহমান

জাতি বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়: মাওলানা সাদিকুর রহমান

8 খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেছেন, স্বাধীনতার পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় গিয়েছে তারাই ফ্যাসিবাদ কায়েমের

রোটারি ক্লাব অব সিলেট সাউথের নতুন বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব সিলেট সাউথের নতুন বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত

6 রোটারি ক্লাব অব সিলেট সাউথের নতুন রোটারি বর্ষের প্রথম সাপ্তাহিক সভা নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

‘বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও প্রতিটি থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর দাবি’

‘বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও প্রতিটি থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর দাবি’

5 সিলেট বিভাগের প্রতিটি থানায় প্রবাসীদের সহযোগিতার জন্য প্রবাসী হেল্প ডেস্ক চালু করা ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের জন্য এক

সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

3 পর্তুগালে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের সংগঠন ‘সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখা’র কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

১২নং ওয়ার্ডে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

১২নং ওয়ার্ডে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

6 জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগর সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ইউএনডিইএফ-এর অর্থায়নে এফআইভিডিবি-এর Young People Building

গলায় ক্যান্সারে আক্রান্ত হায়দার আলীর পাশে ‘জাস্ট হেল্প ফাউন্ডেশন ইউকে’ ও ‘লিগাল রাইটস অর্গানাইজেশন’

গলায় ক্যান্সারে আক্রান্ত হায়দার আলীর পাশে ‘জাস্ট হেল্প ফাউন্ডেশন ইউকে’ ও ‘লিগাল রাইটস অর্গানাইজেশন’

2 সিলেট নগরীর বড়বাজার বন্ধন ‘বি’ এলাকার বাসিন্দা ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মো. হায়দার আলীর চিকিৎসায় যৌথভাবে পাশে দাঁড়িয়েছে

1
3