editor
প্রকাশিত: 4:44 PM, August 13, 2021
নিজস্ব প্রতিবেদক
মহামারি করোনাভাইরাসে সিলেটে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৩১ জন। তাদের নিয়ে শনাক্তে সংখ্যা ৪৮ হাজার ছাড়িয়ে গেছে।
আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এই তথ্য জানায়। মৃত্যু ও শনাক্ত গতকালের চেয়ে কমেছে। অবশ্য নমুনা পরীক্ষা করা হয়েছে কম।
তারা জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে সিলেটে মারা গেছেন ৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬ জন, মৌলভীবাজার ও হবিগঞ্জে ১ জন করে মারা গেছেন।
সবমিলিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ৮৭৩। এর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৫ জনসহ সিলেট জেলায় মারা গেছেন ৭০২ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৬০ জন, মৌলভীবাজারের ৬৭ জন ও হবিগঞ্জের ৪৪ জন রয়েছেন।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেটে ৫৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৬৩ জনসহ সিলেট জেলায় ৩৯০ জন শনাক্ত হন। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৫৪ জন, মৌলভীবাজারের ৬০ জন ও হবিগঞ্জের ২৭ জন রয়েছেন।
১৬৮০ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩১.৬১ ভাগ।
বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৪৮ হাজার ১০৯ জন। তন্মধ্যে ওসমানী হাসপাতালে ৪০১৬ জনসহ সিলেট জেলায় ২৯ হাজার ৮৭১ জন শনাক্ত হয়েছেন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৫ হাজার ৫৮২ জন, মৌলভীবাজারের ৬ হাজার ৮৯০ জন ও হবিগঞ্জের ৫ হাজার ৭৬৬ জন আছেন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, গেল চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৫৫১ জন করোনা রোগী। তাদের নিয়ে সুস্থ হওয়াদের সংখ্যা এখন ৩৫ হাজার ৬৯৫ জন।
তিনি জানান, বর্তমানে সিলেটে ৪৩৪ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৩/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে