editor
প্রকাশিত: 12:38 PM, August 1, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে মাত্র চব্বিশ ঘন্টায় প্রায় এক হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। শনাক্তের দিক দিয়ে যা সিলেটের জন্য নতুন রেকর্ড। একই সময়ে মারা গেছেন আরও ৯ জন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।
তারা জানায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগের চার জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯৯৬ জন। এর মধ্যে সিলেট জেলাতেই ৩৯৯ জন শনাক্ত হয়েছেন। সুনামগঞ্জে ১০৬ জন, মৌলভীবাজারে ১৪০ জন ও হবিগঞ্জে ৩৪০ জন শনাক্ত হয়েছেন।
সিলেটে একদিনে এটাই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে সর্বোচ্চ ৮০২ জন শনাক্ত হন ৩০ জুলাই।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৪৫২ জনে। তন্মধ্যে সিলেট জেলাতেই শনাক্ত হয়েছেন ২৫ হাজার ১৩৬ জন। এছাড়া সুনামগঞ্জে ৪ হাজার ৭১১ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৫৫৯ জন ও হবিগঞ্জে ৪ হাজার ৮৪৬ জন রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেটে মারা গেছেন আরও ৯ জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৩ জনসহ সিলেট জেলাতেই ৭ জন মারা গেছেন। সুনামগঞ্জে মারা গেছেন ২ জন।
এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ৭০২ জন। তন্মধ্যে সিলেট জেলায় ৫৬১ জন, সুনামগঞ্জে ৫১ জন, মৌলভীবাজারে ৬০ জন ও হবিগঞ্জে ৩০ জন মারা গেছেন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৩০৫ জন করোনা রোগী সুস্থ হয়ে ওঠেছেন। বর্তমানে ৪০৫ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০১/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে