editor

প্রকাশিত: 7:52 PM, December 20, 2021

মৌলভীবাজারের কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকের চাপে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য

মৌলভীবাজারের কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকের চাপে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকের চাপে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে গেল কয়েক দিনে প্রায় সাত হাজার পর্যটক উদ্যানটিতে ভ্রমণ করেছেন। ফলে বিপুলসংখ্যক পর্যটকদের কথা বলার শব্দে, আনন্দ ও হৈ-হুল্লোড়ে বন্য প্রাণী লোকালয় থেকে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গেল তিন দিনে প্রায় সাত হাজার পর্যটক লাউয়াছড়া জাতীয় উদ্যান ভ্রমণ করেছেন। অনেক পর্যটক হোটেল-মোটেল না পেয়ে ভোর থেকেই মেইন গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। সরকারের রাজস্ব আয় হলেও বনের ব্যাপক ক্ষতি হয়েছে। অতীতের তুলনায় এ বছর অধিক পর্যটক এসেছেন যা বন্য প্রাণীর জন্য হুমকি।

সরেজমিনে দেখা যায়, পরিবার ও বন্ধু নিয়ে সারা দেশ থেকে পর্যটকেরা এসেছেন। উদ্যানের ভেতর ও বাইরে ময়লা আবর্জনা ফেলছেন অনেকেই। যত্রতত্র প্লাস্টিকের বোতল, চিপস, বিস্কুট, চকলেটর খালি প্যাকেট ফেলছেন কেউ কেউ। বনের ভেতরে উচ্চস্বরে চিৎকার করে বিভিন্ন প্রাণীদের ইশারা করছেন। ধারণক্ষমতার বাইরে পর্যটক প্রবেশ করায় বাজারের মতো পরিবেশ তৈরি হয়েছে। বনের ভেতরে রেললাইনের মধ্যে বসে অনেকে গান গাইছেন। অতিরিক্ত মানুষের ভয়ে উল্লুক এক গাছ থেকে অন্য গাছে ছোটাছুটি করছে। এছাড়াও ঘন ঘন ট্রেনের আশা যাওয়া, গাড়ির হর্নের শব্দে দিশেহারা বন্য প্রাণী।

এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন মৌলভীবাজার জেলা সমন্বয়ক সালেহ সোহেল বলেন, বনের জীববৈচিত্র্যকে কঠিন হুমকির মুখে ঠেলে দিচ্ছে পর্যটক। জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব। যে পর্যটক বন্যপ্রাণীর ক্ষতি করে সেই পর্যটকের পক্ষে আমরা নেই। পরিবেশের ক্ষতি না করে পর্যটকদের প্রবেশ করাতে হবে নয়তো একদিন এই উদ্যান থেকে জীববৈচিত্র্য হারিয়ে যাবে।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এক সঙ্গে এত পর্যটক লাউয়াছড়ায় কখনো দেখিনি। পর্যটকেরা বন বিভাগের দিকনির্দেশনা কিছুই মানছেন না। অতিরিক্ত পর্যটকের কারণে বনের ক্ষতি হচ্ছে। আমরা সব সময় পর্যটকের ওপর নজর রাখছি যাতে বনের ক্ষতি না হয়।

জানা যায়, বাংলাদেশের অন্যতম জাতীয় এ উদ্যানটি ১২৫০ হেক্টর আয়তনের। জীববৈচিত্র্যে ভরপুর উদ্যানে ৪৬০ প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে। এর মধ্যে ১৬৭ প্রজাতির উদ্ভিদ, ৪ প্রজাতির উভচর, ৬ প্রজাতির সরীসৃপ, ২৪৬ প্রজাতির পাখি এবং ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখা। এছাড়াও বনের মধ্যে সারাক্ষণই সাইরেনের মতো ঝিঁঝি পোকার শব্দ হতে থাকে।

অতিরিক্ত পর্যটক আসার বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, পর্যটকদের আগমন বেশি হওয়ার কারণে বনের ওপর প্রভাব পড়ছে। অতিরিক্ত পর্যটক প্রবেশের কারণে বন্যপ্রাণী লোকালয় থেকে দূরে চলে যাচ্ছে। করোনা সংক্রমণের কারণে অনেক দিন মানুষ বাইরে যেতে পারেনি এ জন্য মানবিক কারণে তাদের উদ্যানের ভেতরে প্রবেশ করাতে হচ্ছে। আশা করছি এক দুদিনের মধ্যে পর্যটক কমে যাবে। তিনি আরও বলেন, আমাদের ধারণ ক্ষমতা বাইরে চলে আসছে পর্যটক, এ নিয়ে অনেক বিপদে পড়ে গেলাম।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে