editor
প্রকাশিত: 11:36 PM, December 23, 2021

অফিসে ঢুকে বিদ্যুতের প্রকৌশলীকে ‘যুবলীগ নেতার’ হুমকি
নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিতরণ অঞ্চলের এক নির্বাহী প্রকৌশলীকে হুমকি দিয়েছেন স্থানীয় ‘যুবলীগ নেতা’। এ ঘটনায় সিলেট কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের দুই সাধারণ সম্পাদকের উপস্থিতিতে যুবলীগ নেতা পরিচয়দানকারী ওই ব্যক্তি হুমকি দিয়েছেন বলে জিডিতে উল্লেখ করেছেন বিউবোর সিলেট বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন।
গত বুধবার রাতে সিলেট কোতয়ালী থানায় এই সাধারণ ডায়েরি হয়। মো. শামীম আহমদ নামের ওই যুবলীগ নেতা আগে বিএনপি করতেন বলে জানিয়েছেন সিলেট কোতয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।
জিডিতে প্রকৌশলী শামস-ই আরেফিন উল্লেখ করেন, গত মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর বাগবাড়িস্থ তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে যান সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ এবং অজ্ঞাত আরও একজন। তাদের প্রবেশের ১০ মিনিট পর যুবলীগ নেতা পরিচয় দিয়ে মো. শামীম আহমদ নামে একজন প্রকৌশলীর কক্ষে ঢুকে পড়েন। এসময় শামীম বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কাজের টেন্ডার সংক্রান্ত গোপনীয় কাগজপত্র দেখতে চান। কাগজপত্র দেখাতে অসম্মতি জানালে শামীম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও অফিসের বাইরে তাকে দেখে নেওয়ার হুমকি দেন।
সিলেট কোতয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, “অভিযুক্ত শামীম আহমদের বাসা নগরীর বাগবাড়ি এলাকায়। তিনি আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এখন নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে বেড়ান। তার বিরুদ্ধে আগেও চাঁদাবাজির অভিযোগ ছিল। তদন্তসাপেক্ষে শামীমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে