editor
প্রকাশিত: 7:09 PM, December 6, 2021

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মূল্যায়নে সিলেট বিভাগে প্রথম ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়’
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ হয়েছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। ২০২০-২১ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতাধীন বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ৮১.৫ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অর্জন করেছে এই বিশ্ববিদ্যালয়টি।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন মূল্যায়নে সিলেট বিভাগের বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং দেশের চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যেও এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান সবার শীর্ষে।
সরকারি দফতর-সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মদক্ষতা ও দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্যে ২০১৪-১৫ অর্থবছরে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) প্রবর্তন করা হয়।
দক্ষতা ও দায়বদ্ধতার এমন নজির স্থাপন করায় বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য প্রফেসর ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী। তিনি বলেন, নতুন বিশ্ববিদ্যালয়, নানা চ্যালেঞ্জ স্বত্ত্বেও আমাদের কর্মকর্তা ও কর্মচারীরা যে একাগ্রচিত্তে কাজ করে চলেছেন এই স্বীকৃতি তারই প্রমাণ। ভবিষ্যতে চিকিৎসা শিক্ষা-গবেষণায় এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এ স্বীকৃতি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন মূল্যায়নে প্রথম হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৃতীয় হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মো. নঈমুল হক চৌধুরী রেজিস্ট্রার (অ.দা.) প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। -বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়