editor

প্রকাশিত: 1:11 AM, December 11, 2021

আজকের সিলেট চেম্বারের নির্বাচনে পরিচালক পদে প্রার্থী ৪০

আজকের সিলেট চেম্বারের নির্বাচনে পরিচালক পদে প্রার্থী ৪০

আজকের সিলেট চেম্বারের নির্বাচনে পরিচালক পদে প্রার্থী ৪০

3

নিজস্ব প্রতিবেদক
সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন আজ শনিবার। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সিলেট নগরীর ধোপাদিঘীর পূর্বপাড়স্থ ইউনাইটেড সেন্টারে। এবার নির্বাচনে ১৮টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন প্রার্থী। এর মধ্যে দুটি প্যানেলের প্রার্থী ৩৬ জন, বাকি ৪ জন স্বতন্ত্র।

সিলেট চেম্বার নির্বাচনে প্রতিবারের মতো এবারও ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ ও ‘ব্যবসায়ী পরিষদ’র ব্যানারে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। চার শ্রেণিতে ২২টি পরিচালক পদে প্রার্থী হয়েছিলেন ৪৪ জন। এর মধ্যে ট্রেড শ্রেণিতে ৩ জন ও টাউন এসোসিয়েশন শ্রেণিতে ১ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া অর্ডিনারি শ্রেণিতে ১২ জন ও এসোসিয়েট শ্রেণিতে ৬ জন পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে ২৮ জন ও ১২ জন প্রার্থী। অর্ডিনারি শ্রেণিতে ৪ জন স্বতন্ত্র প্রার্থী হলেও এসোসিয়েটে প্যানেলের বাইরে কেউ নির্বাচনে অংশ নেননি।

5

নির্বাচনে ভোটার রয়েছেন ২ হাজার ৬০০ জন। এর মধ্যে অর্ডিনারি শ্রেণিতে ভোটার ১ হাজার ৩৪৮ জন। আর অ্যাসোসিয়েট শ্রেণিতে ভোটার ১ হাজার ২৪২ জন।

4

তবে ট্রেড গ্রুপ শ্রেণিতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থী আবু তাহের মো. শোয়েব, মো. হিজকিল গুলজার ও মো. আতিক হোসেন- এই ৩ জন এবং টাউন এসোসিয়েশন শ্রেণিতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থী আমিনুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। ট্রেড গ্রুপ ও টাউন এসোসিয়েশন ছাড়া বাকিগুলোর মধ্যে অর্ডিনারি শ্রেণি থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এজাজ আহমদ চৌধুরী, মো. মামুন কিবরিয়া সুমন, ফালাহ উদ্দিন আলী আহমদ, এনামুল কুদ্দুস চৌধুরী (এনাম), মুশফিক জায়গীরদার, ফখর- উস সালেহীন নাহিয়ান, আব্দুল হাদী পাবেল, মো. আনোয়ার রশিদ, মো. নাফিস জুবায়ের চৌধুরী, মো. খুবেব হোসেইন, ফায়েক আহমেদ, দেবাশীষ চক্রবর্তী, মো. মাসনুন আকিব বড় ভূঁইঞা, মো. হিফজুর রহমান খান, মো. আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমদ, মো. নজরুল ইসলাম, আলীমুল এহছান চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকি, মো. আব্দুস সামাদ, শান্ত দেব, মো. রুহুল আলম, জহিরুল কবীর চৌধুরী, ফাহিম আহমদ চৌধুরী, দেবাংশু দাস, মো. আবুল হোসেন, মো. জসিম উদ্দিন ও সামিয়া বেগম চৌধুরী। এসোসিয়েট শ্রেণি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাহমিন আহমদ, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), মো. মুজিবুর রহমান মিন্টু, কাজী মো. মোস্তাফিজুর রহমান, জয়দেব চক্রবর্তী, মো. মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, জিয়াউল হক, মো. আবুল কালাম, মো. রাজ্জাক হোসেন, সরোয়ার হোসেন (ছেদু), মো. রিমাদ আহমদ রুবেল ও মো. সাহাদত করিম চৌধুরী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের নির্বাচন বোর্ডের সদস্য এডভোকেট মিছবাউর রহমান আলম ও মো. সিরাজুল ইসলাম শামীম, আপিল বোর্ডের চেয়ারম্যান এডভোকেট ড. এম. শহীদুল ইসলাম এবং সদস্য এডভোকেট দিলীপ কুমার কর ও মো. আতিকুর রহমান শাহিন।

7

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

1 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক

সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

3 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

8 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)

বিয়ের প্রতিশ্রুতিতে ১৬ বছর থেকে সম্পর্ক : ১৪ বছর পর ‘প্রতারণা’, বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অসহায় ভুক্তভোগী যুবতী

বিয়ের প্রতিশ্রুতিতে ১৬ বছর থেকে সম্পর্ক : ১৪ বছর পর ‘প্রতারণা’, বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অসহায় ভুক্তভোগী যুবতী

5 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো

প্রবাসীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ইসমাইল লন্ডনী

প্রবাসীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ইসমাইল লন্ডনী

4 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের

সিলেট পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

সিলেট পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

6 স্টাফ রিপোর্টার: সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দলীয়

রাজনৈতিক আশ্রয়ে দেবোত্তর সম্পত্তি দখল ও অপপ্রচারের প্রতিবাদে টি এস্টেটে উচ্ছেদ অভিযান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

রাজনৈতিক আশ্রয়ে দেবোত্তর সম্পত্তি দখল ও অপপ্রচারের প্রতিবাদে টি এস্টেটে উচ্ছেদ অভিযান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

5 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

6 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

1
3