admin

প্রকাশিত: 4:49 PM, June 8, 2021

ত্বকের যত্নে ভিটামিন ‘সি’ উপকারিতা

ত্বকের যত্নে ভিটামিন ‘সি’ উপকারিতা

অনলাইন ডেস্ক

ভিটামিন ‘সি’র উপকারিতা বলে শেষ করা যাবে না। ইমিউনিটি বৃদ্ধি, ক্যান্সার রোধ করাসহ শরীরের বহু কাজ করে এই ভিটামিন।
অ্যাসকর্বিক অ্যাসিড নামেও পরিচিত এ ভিটামিন ত্বক উজ্জ্বল এবং লাবণ্যময় করে তোলে। যার কারণে ত্বকের যেকোনো সমস্যা সমাধানে এটি টনিকের মতো কাজ করে।

প্রধানত ফল ও কাঁচা সবজি হচ্ছে ভিটামিন সি’র মূল উৎস। কিছু ফল ও শাকসবজি যেমন- লেবু, কমলা, পেয়ারা, ব্রকোলি ইত্যাদিতে প্রচুর পরিমানে ভিটামিন সি থাকে। তাই ভিটামিন সি পেতে এগুলো খাওয়া যেতে পারে। আর এগুলো থেকে পরিপূর্ণ ভিটামিন পেতে হলে এগুলো কাঁচা অবস্থায় খাওয়া বেশি ভালো।

ভিটামিন-সি’তে বেশি পরিমানে অ্যাসিড থাকার কারণে এটি ত্বকের যেকোনো সমস্যা নিরাময়ে উপকারী। এ কারণে এটি কোলাজেন এবং এলাস্টিনের উৎপাদন দ্রুত করতে পারে। এ উপাদান দুটি ত্বকের কোষকে পুনরুজ্জীবিত করে ও ত্বকের বার্ধক্য প্রক্রিয়া বিলম্বিত করে। এছাড়া খুব অল্প সময়ে এটি ক্ষতস্থান নিরাময় করতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সহ আরো অনেক উপকারিতা রয়েছে এ ভিটামিনে।

১. ত্বকে রিঙ্কেলস এবং ফাইন লাইনস প্রতিরোধ করে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বলিরেখা, কুঁচকানো চামড়া সহ বিভিন্ন বয়সজনিত দাগ-ছোপের দেখা মেলে। এগুলো চেহারার সৌন্দর্যকে নষ্ট করে ফেলে। তবে এ সমস্যা থেকে অনেকটাই মুক্তি দিতে পারে ভিটামিন-সি। এ ভিটামিনটি দেহের কোলাজেন সংশ্লেষণ বাড়িয়ে ত্বকের বার্ধক্য জনিত লক্ষণগুলো অনেকটা কমায়। আর এর কারণে ত্বক হয়ে আরও উজ্জল, মসৃণ ও সুন্দর।

২) সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রাখে সুরক্ষিত
সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের জন্য মারাত্মক প্রভাব ফেলে। এর কাণে ত্বক লালচে হয়, টান পড়ে ও রুক্ষ্ম হয়ে যায়। ভিটামিন-সি সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে পারে। ভিটামিন-সি এবং ভিটামিন-ই একসঙ্গে ব্যবহার করলে পাওয়া যায় আরও বেশি উপকারিতা।

৩) ত্বকের আর্দ্রতা বজায় রাখে
ত্বকের শুষ্কভাব কমাতে এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখতে কার্যকরী ভূমিকা পালন করতে পারে ভিটামিন-সি এর উচ্চ মাত্রায় ব্যবহার।

৪) ক্ষত নিরাময়ে ভিটামিন সি

এ ভিটামিনে অ্যাসকর্বিক অ্যাসিড থাকার কারণে এটি কোলাজেন গঠন সক্রিয় করে তুলতে পারে এবং দ্রুত ক্ষতস্থান নিরাময়ে সহায়তা করতে পারে। তবে, এটি খাওয়ার চেয়ে ক্ষত স্থানে প্রয়োগ করে আরও ভালো ফল পাওয়া যায়। এক্ষেত্রেও ভিটামিন-সি এবং ভিটামিন-ই একসঙ্গে ব্যবহার করলে ক্ষত স্থান নিরাময়ে ভালো উপকার পাওয়া যায়।

৫) ডার্ক পিগমেন্টেশন কমায়
ত্বকের দাগ-ছোপ দূর করতে ভিটামিন সি অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। ত্বকে ভিটামিন সি প্রয়োগ করে কালো দাগ দুর করা যায়।

৬) ত্বকের প্রদাহ হ্রাস করে

এ ভিটামিনে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি রয়েছে। যার কারণে এটি ত্বকের লালচে ভাব, ব়্যাশ, জ্বালা-ব্যথা দূর করতে কার্যকরী ভূমিকা রাখে।

ডিএসএস/ ৮ জুন ২০২১
রুজি
আমাদের ইউটিউব

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে