editor
প্রকাশিত: 8:26 PM, September 10, 2024
বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ছাত্র গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচার, আইন শৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক করা,নিত্য পণ্যের দাম কমানোসহ অন্যান্য দাবিতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সিলেট সিটি পয়েন্টে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌহাট্টাস্হ শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর শাখার সভাপতি এডভোকেট জাকির আহমদ, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, কমিউনিস্ট লীগের সম্পাদক সিরাজ আহমদ, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সঞ্জয় কান্ত দাশ, বিপ্লবী কমিউনিস্ট,সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাঃ হরিধন দাশ,উদীচী জেলা সাধারণ সম্পাদক মিন্টু যাদব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর জাহেদ আহমদ,ছাত্র ইউনিয়নের মনীষা ওয়াহিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সুমিত কান্তি ধর পিনাক প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অবিলম্বে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার ও হত্যার সাথে জড়িতদের সম্পদ বাজেয়াপ্ত করার আহ্বান জানান। বক্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, সাম্প্রদায়িক হামলা -লুটতরাজ-ভাংচুর-দখলদারিত্বের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান।
বক্তারা বলেন বর্তমান সরকার ছাত্র গণঅভ্যুত্থান মাধ্যমে গঠিত হয়েছে ; কোন দলের একক আন্দোলন সফল নয়।তাই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোকদের পরিবর্তে দল নিরপেক্ষ,যোগ্য লোকদের নিয়োগ দেওয়ার আহ্বান জানান।
বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বিদ্যুতের ঘনঘন লোডশেডিং বন্ধের আহ্বান জানান।
বক্তারা সংস্কারের রূপরেখা নিয়ে রাজনৈতিক দল সমূহের আলাপ ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন