admin
প্রকাশিত: 8:57 PM, February 17, 2023
সিলেটে এক যুবকের বিরুদ্ধে বিবাহের প্রলোভন দেখিয়ে মেয়েকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। গত ৩১ জানুয়ারি সন্ধায় এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মেয়ের মা।
জানা যায়, সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের পূর্ব দাউদপুর গ্রামের আজমান আলীর ছেলে এনাম উদ্দিন ও ফেঞ্চুগঞ্জের নুরপুর গ্রামের মৃত মো. ওয়াতির আহমদের মেয়ে আবিদা সুলতানার মধ্যে দীর্ঘদিন যাবত প্রেমের সর্ম্পক ছিল। তাদের এই সম্পর্ক জানতে পেরে উভয়ের পরিবারই তা মেনে নেয়নি। তাদের উভয়ের পরিবারই এ সম্পর্ক মেনে না নেয়ায় যুবক এনাম উদ্দিন তার প্রেমিকা আবিদা সুলতানাকে জানান, দুই পরিবারের মতের বাইরে গিয়ে তারা বিয়ে করবেন। এমন সিদ্ধান্তে রাজি হয়ে আবিদা সুলতানা এনামের হাত ধরে চম্পট দেন। তবে এ বিষয়টি অস্বীকার করে আবিদা সুলতানার মা রোকেয়া বেগম জানান, এনাম আমার মেয়েকে ভূল বুঝিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করেছে। এ ব্যাপারে আমি থানায় একটি মামলা দায়ের করেছি। মামলা নম্বর- ২৩৬/২৩ ইং।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রোকেয়া বেগমের মেয়ে আবিদা সুলতানার (২৭) মোবাইল ফোনে দীর্ঘদিন ধরে উত্তক্ত করত। প্রেমের সম্পর্ক চলাবস্থায় বাদী সহ বাদীর পরিবারের সদস্যরা তাকে অনেকবার বাধা নিষেধ প্রদান করেন। কিন্তু আসামী তা না মেনে তার সহযোগীদের সহায়তায় গত ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় তার মেয়েকে মিথ্যা বিবাহের প্রলোভন দেখিয়ে অজ্ঞাতনামা আসামী ও অজ্ঞাতনামা সি.এন.জি ড্রাইভারের সহায়তায় তাদের বাড়ির পুকুর পাড় হইতে অপহরণ করে নিয়ে যায়। অনেক খুঁজাখুঁজির পর তারা জানতে পারেন যে, আসামী, অজ্ঞাতনামা আসামী ও সি.এন.জি ড্রাইভারের সহায়তায় তার মেয়ে আবিদা সুলতানাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক রেখে বিবাহের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে। অজ্ঞাত সিএনজি ড্রাইভার ও অজ্ঞাতনামা আসামীরা উপরোক্ত অপরাধে সহায়তা করেছে। বর্তমানে আমার মেয়ে আবিদা সুলতানা আসামী এনাম উদ্দিনের হেফাজতে অজ্ঞাত স্থানে আটক রয়েছে।
এমন অবস্থায় রোকেয়া বেগম তার মেয়েকে আইনানুগ ভাবে ফেরত চান এবং আসামী এনাম উদ্দিন ও তার সহযোগীদের গ্রেফতার এবং শাস্তির দাবি জানিয়ে বলেন, সিলেটসহ দেশবাসীর কাছে আমি আমার মেয়ের অপহরণকারীর গ্রেফতার ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, এ বিষয়ে মেয়ের মা থানায় এসে একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক