editor

প্রকাশিত: 11:48 PM, February 2, 2022

জামায়াত নেতার বিরুদ্ধে প্রবাসীর টাকা আত্মসাতের অভিযোগ

জামায়াত নেতার বিরুদ্ধে প্রবাসীর টাকা আত্মসাতের অভিযোগ

জামায়াত নেতার বিরুদ্ধে প্রবাসীর টাকা আত্মসাতের অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের সমসপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাসান আহমদের প্রায় ৩২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একই ইউনিয়নের করিমপুর গ্রামের বাসিন্দা মরহুম মাওলানা জমিরুদ্দিনের পুত্র জামায়াত নেতা তালহা মোস্তফার বিরুদ্ধে।

আজ বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রবাসী হাসান আহমদের পক্ষে এমন অভিযোগ করেন তার ভাতিজা সমসপুর গ্রামের মনিরুজ্জামান আকইয়ের পুত্র নুরুল ইসলাম।
লিখিত বক্তব্যে মো. নুরুল ইসলাম বলেন, যুক্তরাজ্য প্রবাসী হাসান আহমদ ২০১২ সালে দেশে আসলে তালহা মোস্তফা উনার বাড়িতে গিয়ে একটি লাভজনক ব্যবসায় টাকা বিনিয়োগ করার প্রস্তাব দেন। প্রথম দিকে তিনি বিনিয়োগ করতে রাজী না হলেও তালহা মোস্তফার বারবার যোগাযোগ এবং কথাবার্তায় বিশ্বাস করে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করতে রাজী হন। বিশেষ করে তালহার পিতা একজন জমিরুদ্দিন সম্মানিত ব্যক্তি হওয়ায় তালহাকে বিশ্বাস করেন হাসান আহমদ। তালহা মোস্তফা তাকে বলেন ম্যাক্সিম মাল্টিপারপাস কোং অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে তার একটি কোম্পানী রয়েছে। তিনি ও তার অন্যান্য ভাইয়েরা কোম্পানীর সকল কার্যক্রম ও ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন। তাই এ ব্যবসায় ক্ষতিগ্রস্থ হওয়া কিংবা দেউলিয়া হওয়ার মতো কোন সন্দেহ নেই। তালহা মোস্তফা প্রবাসী হাসান আহমদকে দশ লক্ষ টাকা বিনিয়োগের আহবান জানান এবং বলেন, আপনার টাকা ডিড অনুযায়ী পাবেন । প্রবাসীরা এই কোম্পানীতে হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন। যদি কোম্পানী দেউলিয়া হয় অথবা ব্যবসায় ভাটা পড়ে তারপরেও লাভে আসলে সম্পূর্ণ টাকা ফেরত পাবেন।
নুরুল ইসলাম বলেন, তালহার এসব কথায় সম্পূর্ণ বিশ্বাস রেখে হাসান আহমদ ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি পাঁচ লক্ষ টাকা এবং ২৯ ফেব্রুয়ারি আরও পাঁচ লক্ষ টাকা মোট দশ লক্ষ টাকা প্রদান করেন। টাকা লেনদেনের সম্পূর্ণ প্রমাণাদি হাসান আহমদের নিকট রয়েছে। চুক্তিনামা অনুযায়ী মূল টাকা দিয়ে কোম্পানীর ব্যবসা পরিচালনা হবে মুনাফা প্রতি মাসে পরিশোধ করার কথা উল্লেখ করা হয়। সেইসাথে চুক্তিনামার মেয়াদ শেষে মূল টাকা সম্পূর্ণ পরিশোধ করা হবে বলে লিখিত চুক্তি হয়। তারপর তালহা মোস্তফাকে টাকা দেওয়ার কিছুদিন পরে হাসান আহমদ লন্ডনে চলে যান। লন্ডন থেকে তালহার সাথে টেলিফোন যোগাযোগ হয় প্রায় বছর খানেক। তারপর তালহা ফোন বন্ধ করে দেন। কোন অবস্থায় চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি হাসান। এরপর বিভিন্নভাবে যোগাযোগ করলেও তালহা টাকা না দিয়ে উল্টো ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে হাসান আহমদ দেশে আসলে তালহা তাকে তার ব্যবসা প্রতিষ্ঠানে ডেকে নিয়ে ব্রাশ ফায়ার করে মেরে ফেলার হুমকি দেন। বর্তমানে লাভে আসলে হাসান আহমদ তালহার নিকট বত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা পাবেন। হাসান আহমদ বিষয়টি সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমানকে অবগত করেছেন। এছাড়া হাসান আহমদ গত ১০ আগষ্ট এসএমপির পুলিশ কমিশনার বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মোগলাবাজার থানার সহকারী পুলিশ কমিশনার মো. শাহজাহান ভূঁঞা তদন্ত করে হাসান আহমদের অভিযোগের সত্যতা পেয়েছেন মর্মে কমিশনার কার্যালয়ে প্রতিবেদন প্রেরণ করেছেন। এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন প্রবাসী হাসান আহমদ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে