editor

প্রকাশিত: 6:23 PM, February 8, 2022

সুনামগঞ্জে ইউপি নির্বাচন: বিদ্রোহী ৪, বিএনপি ৩ প্রার্থীর বিজয়ী, নৌকাসহ ১৪প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

3

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়নে অনুষ্ঠিত ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রার্থীর ভরাডুবি হয়েছে। জয়লাভ করেছে আওয়ামী লীগের ৪ বিদ্রোহী প্রার্থী ও বিএনপি সমর্থিত ৩ প্রার্থী। এছাড়া নৌকার ২ প্রার্থীসহ মোট ১৪জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জরুল হক নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। বিজয়ী প্রার্থীরা হলেন- উপজেলার বাদাঘাট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন (ঘোড়া), উত্তর বড়দল ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মাসুক মিয়া (ঘোড়া), দক্ষিণ বড়দল ইউনিয়নে বিদ্রোহী প্রাথী ইউনুছ আলী (মোটর সাইকেল), বালিজুরী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আজাদ হোসেন (আনারস), তাহিরপুর সদর ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী জুনাব আলী (ঘোড়া), উত্তর শ্রীপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী আলী হায়দার (চশমা) ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী আলী আহমদ মোরাদ (ঢোল)।
আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় নির্বাচন অফিস জানায়- নির্বাচনের নিয়ম অনুযায়ী মোট ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় বাদাঘাট ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রার্থী সুজাত মিয়া (৪৫৬ ভোট), বোরহান উদ্দিন (২০৩ ভোট), গোলাম রব্বানী (৬৯ ভোট), সোহাগ মিয়া (১১ ভোট) , তাহিরপুর সদর ইউনিয়নে হোসাইন শরীফ বিপ্লব (১২৭ ভোট), বাচ্চু মিয়া (৬০ ভোট), উত্তর বড়দল ইউনিয়নে রুহুল আমিন (২৩৭ ভোট), মলয় হোসেন (৪ ভোট), একিনুর মিয়া (৬৪ ভোট), শাহাব উদ্দিন (৫ ভোট), সিরাজ মিয়া (১৬ ভোট), হোসেন আলী (৮ ভোট), দক্ষিণ বড়দল ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সাইফুল ইসলাম (৭৬৯ ভোট) ও উত্তর শ্রীপুর ইউনিয়নে খাইরুল বাসার (১৪১২ ভোট) এর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জরুল হক বলেন- গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারী) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে জেলার তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নের ৭১টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোট নেওয়া হয়। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৪জন ও সদস্য পদে ২৯৩জনসহ সংরক্ষিত নারী সদস্য পদে ১০০জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

8 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব রেজাউল করিম নাচন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব রেজাউল করিম নাচন

3 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

2 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জাতীয়

সিলেট ছাত্রদলের ‘আইকন’ দিনার

সিলেট ছাত্রদলের ‘আইকন’ দিনার

3 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,

তৃণমূলের আস্থা ও দুর্যোগের সহযোদ্ধা ইমদাদ চৌধুরী

তৃণমূলের আস্থা ও দুর্যোগের সহযোদ্ধা ইমদাদ চৌধুরী

7 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

3 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

8 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

8 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা

1
6