editor
প্রকাশিত: 10:47 AM, February 11, 2022

মাটি পরবিহনকালে জব্দ ট্রাকের চাবি ছিনিয়ে নিয়ে মাটি নিয়ে উধাও
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে গত কয়েকদিন ধরে টিলা কেটে ট্রাক যোগে পরিবহন করছিল একটি চক্র। গোপনে সংবাদ পেয়ে মৌলভীবাজার জেলা পরিবেশ অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে এসে টিলার কাটা মাটি ভর্তি একটি ট্রাক আটকালেও নির্বাহী হাকিম আসতে বিলম্ব হওয়ায় ট্রাকের চাবি ছিনিয়ে নিয়ে ট্রাক নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় শমশেরনগর চা বাগানের ছোবহান টিলা এলাকায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারি পরিচালকের কার্যলয় থেকে কর্মকর্তা স্বপন কুমার দাস ঘটনাস্থলে এসে টিলার কাটা মাটি ভর্তি একটি ট্রাক আটক করেন। ট্রাকটির চাবি নিয়ে তিনি কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিমের আসার অপেক্ষায় ছিলেন। এসময় একজন নিজেকে শমশেরনগর ইউনিয়ন ট্রাক, পিকআপ,লরি চালক সমিতির সভাপতি আলাউদ্দীন দাবি করে একটি চক্র আটক ট্রাকের চাবি ছিনিয়ে নিয়ে উধাও হয়ে যায়। কিছুক্ষণ পর নির্বাহী হাকিম কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার আসলেও মাটি ভর্তি ট্রাকের কোন সন্ধান পাননি।
স্থানীয়ভাবে জানা যায়, শমশেরনগর ইউনিয়নের সদস্য ইয়াকুব মিয়ার পাশের একটি টিলা কেটে গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে মাটি বিক্রি করা হচ্ছে। আর মাটি বিক্রির সাথে জড়িত রয়েছেন ইউপি সদস্য ইয়াকুব মিয়া। ভয়ে ইউপি সদস্যে বিরুদ্ধে কেউ কথা বলছেন না বলেও জানা যায়। বৃহস্পতিবার সকাল থেকে এ টিলার মাটি কেটে ট্রাকে করে পরিবহন করা হলেও বিকালে পরিবেশ অধিদপ্তরের লোকজন এসে মাটি ভর্তি হলুদ রংয়ের ডায়না ট্রাক আটক করেন। ট্রাক আটকের পর তিনি সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সুমাইয়া আক্তারের অপেক্ষা ছিলেন। এ সুযোগে একটি চক্র ট্রাকের চাবি ছিনিয়ে নিয়ে মাটি ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়।
শমশেরনগর ইউনিয়নের চা বাগানের ওয়ার্ড ইউপি সদস্য ইয়াকুব মিয়া টিলার মাটি কাটার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তিনি টিলার মাটি কাটার সাথে কোনভাবেই জড়িত নন। তিনি বৃহস্পতিবার বিকালে কমলগঞ্জে শপথ গ্রহন অনুষ্ঠানে ছিলেন।’
চাবি ছিনিয়ে নেওয়ার অভিযুক্ত ট্রাক ট্যাঙ্ক লরি ও পিকআপ চালক সমিতির শমশেরনগর শাখার সভাপতি আলাউদ্দীন বলেন, ‘তিনি অসুস্থ্য। তিনি কোনভাবেই এ কাজের জন্য জড়িত নন। তিনিও শুনেছেন কে তার নাম করে ট্রাকের চাবি ছিনিয়ে ট্রাক নিয়ে পালিয়েছে। তিনি খোঁজ নিয়ে দেখবেন আসলে কে এ কাজের জন্য জড়িত।’
পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারি পরিচালক বজলুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সময়মত নির্বাহী হাকিম আসতে পারলে মাটি ভর্তি ট্রাকটি ্আটকানো যেত। পরিবেশের ক্ষতি ও সরকারি কাজে বাঁধা দানে একটি আইনী ব্যবস্থা গ্রহনের চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান।’
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটি কোন ছোট ঘটনা নয়। সরকারি কাজে বাঁধাদান ও পরিবেশের ক্ষতির ঘটনায় একটি মামলা করতে তিনি পরিবেশ অধিদপ্তর কর্মকর্তাকে বলেছেন।’
6 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
3 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
5 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জাতীয়
6 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
5 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
3 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
2 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
4 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা