editor
প্রকাশিত: 6:01 PM, March 7, 2022

হবিগঞ্জের চা শ্রমিক নারীরা জানেন না নারী দিবসের কথা
হবিগঞ্জ প্রতিনিধি
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। রাষ্ট্রীয়ভাবে অনেক আয়োজনে দিবসটি পালন করা হয়ে থাকে। কিন্তু হবিগঞ্জের চুনারুঘাট, মাধবপুর, বাহুবল ও নবীগঞ্জ উপজেলার ৩৬টি চা বাগানের অর্ধলক্ষ নারী চা শ্রমিক জানেনই না এই দিবসের কথা। চা বাগানের সিংহভাগ চা শ্রমিক নারী।
অথচ এ দিনটিতে নারী শ্রমিকদের কোনো ছুটি দেওয়া তো দূরের কথা সেখানে দিবসটি পালনেরও কোনো উদ্যোগ নেই।
চা শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা মোহন রবি দাস জানান, এ দেশের অন্যান্য শ্রমজীবী নারীদের তুলনায় চা বাগানের নারী চা শ্রমিকদের জীবনধারা ও কাজের ধরন সম্পূর্ণ আলাদা। চৌকিদারের ডাকে খুব ভোরে ঘুম থেকে উঠে সাংসারিক সব কাজ করে সকাল ৮টার মধ্যে কাজে বেরিয়ে পড়তে হয়। স্থানভেদে ৪-৫ মাইল পায়ে হেঁটে কর্মস্থলে পৌঁছাতে হয়। সাধারণত চা পাতা তোলা ও চা গাছ ছাঁটাই করা দুটি কাজ-ই নারী চা শ্রমিকরা করে থাকেন। যা খুবই কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বর্ষাকালে তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। কেননা অনেক উঁচু উঁচু টিলা (ছোট পাহাড়) বেঁয়ে তাঁদের চা পাতা সংগ্রহ করতে হয়। এ ছাড়া যেহেতু চা গাছকে ঘিরে গভীর জঙ্গল বা আগাছা থাকে তাই সেখানে বিষাক্ত পোকামাকড়, সাপ, বিচ্ছু, শুঁয়োপোকা, হাড়ি বরল (এক ধরনের বিষাক্ত মাছি যা চা গাছের ডালে মাটির হাড়ি বানিয়ে বাস করে), বিষাক্ত পিঁপড়া ইত্যাদির অবাধ বিচরণ। তারা এগুলোর কামড় খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে তাই এগুলোকে বিষাক্ত বলে মনে করে না। মাত্র ১২০ টাকার বিনিময়ে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাঁদের কাজ করতে হয়। এর মধ্যে দুপুর ২টার সময় আধাঘণ্টা সময় পায় দুপুরের খাবারের জন্য। তখন বাড়ি থেকে আনা রুটি এবং তার সাথে মরিচ, পিঁয়াজ, আলু ও কচি চা পাতা মিশিয়ে বিশেষ এক ধরনের চাটনি তৈরি করে দুপুরের খাবার সেরে ফেলে। কেউ-বা চাল ভাজা ও লাল চা দিয়েই শেষ করেন দুপুরের খাবার। তারপর আবার শুরু কাজ। বাড়ি ফিরে আবার বাড়ির কাজ করতে হয় এবং পরদিন খুব সকালে ঘুম থেকে ওঠা। এভাবেই শত কষ্টের মধ্যে কেটে যাচ্ছে তাঁদের জীবন। এ দেশের অর্থনৈতিক উন্নতিতে এ নারীরা এক বিরাট ভূমিকা পালন করছেন, কিন্তু এঁদের ভাগ্যের উন্নতির জন্য সরকারপক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
তিনি আরো বলেন, চা বাগানে ছুটি ঘোষণা করে নারী দিবস বিশেষভাবে পালনের উদ্যোগ গ্রহণ করার পাশাপাশি চা শ্রমিক নারীদের উন্নয়নে কাজ করার জন্য উপজেলা ও জেলা মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর সর্বোপরি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দারাগাঁও চা বাগানের নারী শ্রমিক মিনা সাঁওতাল বলেন, ‘আমরা দিবস টিবস কিছু বুঝি না। কাজ ছাড়া আর কিছু জেনে বুঝেও লাভ নেই। ‘
একই বাগানের নারী চা শ্রমিক মিনতি বারাইক বলেন, ‘নারী দিবসের কথা জানি না। আমাদের যে কষ্ট করতে হয় এ কথা কাউকে বলতে পারি না। কাজের বাইরে আমাদের কোনো কিছু চিন্তা করার সময় ও সুযোগও থাকে না। ‘
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানের শ্রমিক নিপেন পাল বলেন, ‘চা শ্রমিকদের অধিকাংশই নারী। তাঁরা দিনরাত কষ্ট করেন। কিন্তু তাঁদের অধিকার বিষয়ে নিজেরাই কিছু জানেন না। শারীরিকভাবে অসুস্থ হলেও তাঁদের কাজে যেতে হয়। সামজিকভাবে তাঁদের কাজের মূল্যায়ন হয় না। চা শ্রমিক নারীরা পানীয় জলের অভাবে বিভিন্ন রোগের শিকার হন। পারিবারিকভাবেও তাঁরা উপেক্ষার শিকার হন। ‘
নারী চা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে সরকারি উদ্যোগ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে