editor

প্রকাশিত: 12:30 AM, March 25, 2022

হবিগঞ্জে বাণিজ্যমেলা বন্ধে মেয়রের আল্টিমেটাম

হবিগঞ্জে বাণিজ্যমেলা বন্ধে মেয়রের আল্টিমেটাম

হবিগঞ্জে বাণিজ্যমেলা বন্ধে মেয়রের আল্টিমেটাম

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নিউফিল্ডে চলমান শিল্প ও বাণিজ্যমেলা বন্ধে আল্টিমেটাম দিয়েছেন পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
গতকাল বিকালে তার কার্যালয়ে ব্রিফিং করে তিনি পৌরসভার নাগরিকদের স্বার্থে আগামী ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের আগেই মেলা বন্ধ করার জন্য মেলার দায়িত্বরত কর্মকর্তাদের অনুরোধ জানান। তা না হলে নাগরিকদের সঙ্গে নিয়ে মেলা বন্ধ করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

মেয়র জানান, প্রায় দেড় মাস হয়েছে হবিগঞ্জে মেলা শুরু হয়েছে। ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে মেলার জন্য বরাদ্দকৃত সময় অতিবাহিত হয়ে গেছে। একটি প্রভাবশালী চক্র গায়ের জোরে এখন মেলা পরিচালনা করছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি জানান, বাণিজ্য মেলায় যুব সমাজকে আকৃষ্ট করতে প্রতিদিন মোটরসাইকেল, ব্যাটারি চালিত টমটম পুরস্কার ঘোষণা করে লটারির আয়োজন করছে। এতে দিনমজুর যুবক ও শিক্ষার্থীরা নেশাগ্রস্ত হয়ে পড়ছে।

অপরদিকে প্রতিদিন সার্কাসের নামে অশ্লীল অনুষ্ঠানের আয়োজন করছে তারা। এতে যুব সমাজ বিপথে যাচ্ছে। এছাড়া দেশে দ্রব্যমূল্যের চড়া বাজারে এখন মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে। এ সময় শিশু-কিশোরদের পীড়াপীড়িতে মেলায় গিয়ে অতিরিক্ত টাকা খরচ অভিভাবকদের জন্য কঠিন হয়ে পড়েছে। এজন্য সচেতন নাগরিকরা বারবার আমাকে ফোন করে মেলা বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

এছাড়া মেলার আয়োজকরা সরকার নির্ধারিত পৌরসভার কোনো ট্যাক্স না দিয়ে গায়ের জোরে মেলা পরিচালনা করছেন। তাই পৌর নাগরিকদের স্বার্থে এ মেলা বন্ধ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন