editor

প্রকাশিত: 10:49 PM, April 5, 2022

রাজনৈতিক পরিচয়ে প্রভাব খাটিয়ে স্বামীকে হয়রানির অভিযোগ

রাজনৈতিক পরিচয়ে প্রভাব খাটিয়ে স্বামীকে হয়রানির অভিযোগ

রাজনৈতিক পরিচয়ে প্রভাব খাটিয়ে স্বামীকে হয়রানির অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
নিজের অপকর্ম ঢাকতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্বামীকে হয়রানি করছেন পপি রানী মোদক নামের এক নারী। এমন অভিযোগ করেছেন গোয়াইনঘাট উপজেলার লামা দুমকা ডৌবাড়ি গ্রামের নিপেন্দ্র লাল দাসের ছেলে সুসু কুমার দাস উরফে যিশু (৩৫)।
মঙ্গলবার দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমার স্ত্রী পপি রানী মোদক নিজেকে সিলেট মহানগরের তাঁতীলীগের নারী ও শিশু বিষয়ক সম্পাদক পরিচয় দিয়ে ক্ষমতার অপব্যবহার করে আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছেন। আমি নিরাপত্তাহীনতায় ভোগছি। মোদকের ইশারায় তার সঙ্গে থাকা সন্ত্রাসবাহিনী আমার উপর যে কোনো সময় হামলা চালাতে পারে বলে আমি আশঙ্কা করছি।’
যিশু পেশায় একজন মাইক্রোবাস চালক। তিনি বর্তমানে নগরের হাতিমবাগ আবাসিক এলাকায় বসবাস করছেন।
তিনি আরও জানান, ২০১৫ সালে এয়ারপোর্ট থানার সাহেবের বাজার এলাকার ৩ নম্বর খাদিমপাড়া ইউনিয়নের উমদারপাড়া গ্রামের নিপেন্দ্র মোদকের মেয়ে পপি রানী মোদকের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে আমাদের সংসারে আসে এক কন্যা সন্তান জন্ম হয়। সংসার জীবন সুখেই কাটছিল। কিন্তু মাইক্রোবাস নিয়ে সপ্তাহের বেশিরভাগ সময় দেশের বিভিন্ন স্থানে যাওয়ার সুবাদে স্ত্রী স্যোশাল মিডিয়া ফেসবুক ও টিকটকে আসক্ত হয়ে ড়েন। এর সুযোগে পরকীয়ায় লিপ্ত হয়ে পড়েন পপি।
যিশু লিখিত বক্তব্যে বলেন, ‘স্ত্রী তার পিতার বাড়িতে বেড়াতে যাওয়ার সুবাদে উমদারপাড়ার সামছুর রহমানের পুত্র আমিনুর রহমানের সঙ্গে অবৈধ পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে। দুজনের সম্পর্ক টের পেয়ে স্ত্রী পপি রানী মোদককে মৌখিকভাবে নিষেধ করি। অবৈধ সম্পর্ক ছাড়ার জন্য বলা সত্ত্বেও বেপরোয়া হয়ে উঠেন। নিষেধের পর সে প্রকাশ্যে সম্পর্ক চালাতে থাকেন।’
তিনি আরও বলেন, ‘কিছুদিন চলার পর আমিনুর রহমানের সঙ্গে পপি রানী মোদকের মধ্যে ঝগড়া লেগে যায় এবং পপি রানী মোদক আমিনুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। অন্তরঙ্গ ছবি প্রকাশ করায় সিলেটের ডিজিটাল ট্রাইবুন্যাল আদালতে আমিনুর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা দায়ের করেন।’
যিশু বলেন,‘এ অবস্থায় সংসার জীবন সুন্দরভাবে চালানোর জন্য চেষ্টা করি। তখন পপি আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আমার অনুপস্থিতে বাসার ভেতরে থাকা মূল্যবান জিনিষপত্র, টাকা পয়সা ও মেয়েকে নিয়ে পিতার বাড়িতে চলে যান। এ অবস্থায় আমি শাহপরান থানায় সাধারণ ডায়রি করেছি।’
কিন্তু পরবর্তীতে আমাকে আসামি করে সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট তৃতীয় আদালতে নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন স্ত্রী পপি রানী। মামলাটি বর্তমানে তদন্তনাধীন রয়েছে। মামলাটি মিথ্যা ও সাজানো দাবি করে সুসু কুমার দাস উরফে যিশু সঠিক তদন্ত ও ন্যায় বিচারের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ উর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে