editor

প্রকাশিত: 10:49 PM, December 12, 2021

মৌলভীবাজারের কমলগঞ্জে জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে বসবাস

মৌলভীবাজারের কমলগঞ্জে জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে বসবাস

মৌলভীবাজারের কমলগঞ্জে জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে বসবাস

আমিনুল ইসলাম (হিমেল),কমলগঞ্জ 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত সরকারি আবাসিক ভবন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। সাতটি ভবনের চারটিই জরাজীর্ণ। এর মধ্যে দুটি ভবন বেশি ঝুঁকিপূর্ণ থাকায় পরিত্যক্ত অবস্থায় আছে।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য বনবীথি, গেজেটেড কোয়ার্টার, কৃষ্ণকলী, কনকচাঁপা, কামিনী, ক্যামেলিয়া কোয়ার্টারসহ সাতটি ভবন নির্মাণ করা হয়। উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বাসভবন তৈরি করা হয় ১৯৬৪ সালে। এ ভবনটিও জরাজীর্ণ হয়ে পড়েছে।

এদিকে কোনো কোনো ভবনের দেয়ালে অল্প বৃষ্টি হলে ছাদ চুইয়ে ভেতরে পানি পড়ে। কোয়ার্টারগুলোর ছাদের ঢালাই ভেঙে রড বের হয়ে গেছে। এমনকি দরজা-জানালাও ভেঙে গেছে। ঝুঁকি নিয়ে জরাজীর্ণ এসব ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বসবাস করছেন কর্মকর্তা-কর্মচারীদের পরিবার।

সরেজমিনে দেখা যায়, এসব ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও পলেস্তারা খসে পড়ছে। জরাজীর্ণ ভবনগুলোর পাশে ময়লা-আবর্জনার স্তূপ জমেছে।

এসব ভবনে বসবাসকারীরা জানান, মৃদু ভূমিকম্পেও ভবনগুলো কেঁপে ওঠে। পলেস্তারা খসে পাড়ে, এমনকি বৃষ্টি হলে ছাদ চুয়ে পানি পড়ে। এসব ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেক কর্মকর্তা পরিবার নিয়ে বাইরে ভাড়া বাসায় থাকেন। আবার অনেকে পরিবার গ্রামের বাড়িতে রেখে মেসে থাকেন। এসব ভবন অপসারণ করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

উপজেলা এলজিইডি অফিসের অফিস সহায়ক মো. শহীদ উল্লাহ বলেন, ‘ফ্লাড সেন্টারে পরিবার নিয়ে বসবাস করছি। আমাদের কোয়ার্টারে গ্যাস ও পানি নেই। জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে।

গেজেটেড কোয়ার্টারের বাসিন্দা উপজেলা এলজিইডি উপসহকারী প্রকৌশলী মো. আব্দুর রাকিব ও উপজেলা বিআরডিবি প্রকল্প কর্মকর্তা (পজিপ) মার্শেদা খানম বলেন, ‘বৃষ্টি হলে ছাদ থেকে পানি পড়ে। দেয়ালের বিভিন্ন স্থানে ফাটলও ধরেছে। ভেতরের অবস্থা এতটাই নাজুক, যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

পুরোনো কোয়ার্টারের বিষয়ে কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার কোয়ার্টার সবচেয়ে ঝুঁকিপূর্ণ থাকায় আপাতত এটি নতুন করে নির্মাণ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশেকুল হক বলেন ‘ভবনগুলো পর্যায়ক্রমে টেন্ডারের মাধ্যমে ভেঙে নতুন করে তৈরি করতে হবে। এগুলো মেরামত করলে হবে না। আমি থাকা অবস্থায় ভবনগুলো করে যাব। আমার বাসভবনটি ১৯৬৪ সালে নির্মাণ করা হয়েছিল; বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এটি।

কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান বলেন, ‘উপজেলা পরিষদের বড় ধরনের কাজগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে করা হয়। আমরা উপজেলা পরিষদ থেকে সর্বোচ্চ সাত লাখ টাকার কাজ করাতে পারি। এ ছাড়াও সরকার থেকে কিছু ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে