editor
প্রকাশিত: 7:07 PM, October 28, 2021
হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন (এইচ আর এমও) এর প্রধান উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলী সদস্য, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য, বাংলাদেশ বার কাউন্সিল এর বার বার নির্বাচিত সাবেক ভাইন্স-চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর সাবেক সম্পাদক ও সাবেক সভাপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এইচ আর এমও সিলেট বিভাগীয় কমিটি।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এক শোক বার্তায় এইচ আর এমও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আরিফুর রহমান বলেন, আবদুল বাসেত মজুমদার ছিলেন একজন সৎ, নির্ভীক ও অভিজ্ঞ আইনজীবী। তিনি দরিদ্র ও অসহায় মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় সবসময় সোচ্চার থেকেছেন। আদালতে গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এজন্য তিনি ‘গরিবের আইনজীবী’ নামেও খ্যাত। মানবাধিকার প্রতিষ্ঠায় এবং আইনের শাসন ও মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর অবদান ভুলবার নয়। তাঁর মৃত্যুতে বাংলাদেশের আইন অঙ্গনে এবং বিভিন্ন মহলে ও আমাদের সংগঠনের এক বিরাট শূন্যতা তৈরি হলো। আমরা মানবাধিকার কর্মীরা তাঁকে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করব। তাঁর অসময়ে চলে যাওযায় আমরা হারালাম আমাদের এক শ্রদ্ধাভাজন অভিভাবক কে। আমরা মরহুমের আত্মার শান্তি কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য আবদুল বাসেতের জন্ম ১৯৩৮ সালের ১ জানুয়ারি কুমিল্লার লাকসাম (লালমাই) উপজেলার শানিচোঁ গ্রামে। তার বাবার নাম আবদুল আজিজ মজুমদার ও মা জোলেখা বিবি। বুধবার সকাল ৮টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রবীণ আইনজীবী বাসেত মজুমদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।-বিজ্ঞপ্তি
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর