editor

প্রকাশিত: 9:49 AM, March 4, 2022

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মণিপুরী গায়ক বাদকদের পরিবেশনায় মহাসংকীর্তনের শুরু আজ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মণিপুরী গায়ক বাদকদের পরিবেশনায় মহাসংকীর্তনের শুরু আজ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মণিপুরী গায়ক বাদকদের পরিবেশনায় মহাসংকীর্তনের শুরু আজ

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পূর্ব কালারায়বিল গ্রামে আজ শুক্রবার (৪ মার্চ) থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী মহাসংকীর্তন। এতে গীতশ্রী ওস্তাদ চন্দ্র মোহন সিংহসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মণিপুরী গায়ক, বাদকরা কীর্তন পরিবেশন করবেন। গতকালই অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন দেশের বাইরের বরেণ্য শিল্পীরাও। ঐতিহ্যবাহী মণিপুরী পালাকীর্তনের ৯টি পালায় জগৎপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের লীলা, গুণকীর্তন হবে সংস্কৃত, ব্রজবুলি, বাংলা ও মণিপুরী ভাষায়। কীর্তনের সমাপ্তি হবে আগামিকাল শনিবার। বাস্যব গোত্রভুক্ত প্রয়াত ওস্তাদ দঙ্গ সিংহ, ওস্তাদ দঙ্গ সিংহ, ওস্তাদ ভদ্র সিংহ, ওস্তাদ কুলেশ্বর সিংহ, ওস্তাদ রসময় সিংহ(মুক্তা), ওস্তাদ লেইমা দেবী, ওস্তাদ বাবুসেনা সিংহ, নাট্য সংগঠক নিংথেম সিংহ (নির্মল), গীতিকবি গোপীচাঁদ সিংহ, অজা ময়ুরচাঁন সিংহসহ তাঁদের বংশের উত্তরসূরিরা এই মহাসংকীর্তনের আয়োজন করেছেন। বংশ পরম্পরা পূর্বপরুষদের পরম প্রাপ্তি কামনায় অষ্টপ্রহরব্যাপী এই কীর্তনের আয়োজন করা হয়েছে।
পূর্ব কালারায়বিল গ্রামের শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে অনুষ্ঠিতব্য কীর্তনের অনুষ্ঠানমালা শুরু হবে আজ শুক্রবার সন্ধ্যে সাড়ে ৭টায়। প্রথম পালায় পরিবেশিত হবে গৌরচন্দ্র-বংশী অনুরাগ। পরিবেশন করবেন গায়ক (ইশালপা) বীরমণি সিংহ, মৃদঙ্গ বাদক (ডাকুলা) গুণমণি সিংহ, দোহার নিশিকান্ত সিংহসহ সহশিল্পীরা। দ্বিতীয় পালা শুরু হবে রাত ১১ টায়। এতে সান্তনা ও রাসনৃত্য পরিবেশন করবেন প্রখ্যাত গায়ক গীতশ্রী ওস্তাদ চন্দ্র মোহন সিংহ। সহযোগিতায় থাকবেন মৃদঙ্গবাদক নবকুমার সিংহ, ধীরেন্দ্র সিংহ ও দোহার পূর্ণচন্দ্র সিংহ। তৃতীয় পালা শুরু হবে রাত ১ টা ৩০ মিনিটে। এতে রাসবিশ্রাম-শোতল গাইবেন প্রখ্যাত ওস্তাদ হরিনারায়ণ সিংহ। মৃদঙ্গে থাকবেন ভারতের ইম্ফল থেকে আগত কবীন্দ্র সিংহ ও নঙান সিংহ ও বাংলাদেশের নীলমণি সিংহ। দোহারে থাকবেন কৃষ্ণমোহন সিংহ ও মনীন্দ্র কুমার সিংহ। চতুর্থ পালায় পরিবেশিত হবে নিশান্ত-গৃহগমণ। গাইবেন প্রখ্যাত ওস্তাদ লক্ষীণ সিংহ। তার সাথে মৃদঙ্গ বাদনে বাবুচান সিংহ ও দোহারে ইমানি সিংহ থাকবেন।
আগামিকাল শনিবার ভোরে গৃহ জাগরণ ও কৃষ্ণ ভোজন পালায় গাইবেন গায়ক অমরচাঁন সিংহ। সাথে বাদক প্রসন্ন কুমার সিংহ ও দোহার চন্দ্রমণি সিংহ থাকবেন। সকাল ৯ টায় গৌরচন্দ্র-বংশী অনুরাগ গাইবেন ওস্তাদ হরিনারায়ণ সিংহ। সহযোগিতায় থাকবেন বাদক নবকুমার সিংহ, দোহার কৃষ্ণমোহন সিংহ ও নিশিকান্ত সিংহ। বেলা ১১টায় শুরু হবে সুধানুরাগ-যাত্রা অভিসার পালা। ওস্তাদ লক্ষীণ সিংগের নেতৃত্বে এই পালায় থাকবেন বাদক বাবুচাঁন সিংহ, নীলমণি সিংহ ও দোহার ইমানি সিংহ। দুপুর ১ টায় বাউল অভিসার-যুগল গাইবেন গীতশ্রী ওস্তাদ চন্দ্রমোহন সিংহ। সহযোগিতায় থাকবেন বাদক ধীরেন্দ্র কুমার সিংহ, কবিন্দ্র সিংহ ও নঙান সিংহ। দোহার হিসাবে থাকবেন পূর্ণচন্দ্র সিংহ। বিকাল ৩ টার সমাপণী পালায় দল লীলা-গৃহগমণ ও সমাপণ গাইবেন ওস্তা বীরমণি সিংহ। গুণমণি সিংহ বাদনে ও মনীন্দ্র কুমার সিংহ দোহার হিসাবে তাকে সহযোগিতা করবেন। প্রবীণ পুরোহিত পন্ডিত মণিমোহন চ্যাটার্জ্জির পৌরহিত্যে মণিপুরী সমাজের পুরোহিতবর্গ মহাসংকীর্তন পরিচালিত হবে।
ধর্মীয় এই মহাসংকীর্তনে সকল ভক্তবৃন্দের উপস্থিতি কামনা করেছেন আয়োজক কুঞ্জবাবু সিংহ, সুরেন্দ্র কুমার সিংহ, কৃষ্ণকুমার সিংহ, বদন সিংহ, পদ্ম সিংহ, বিধুভূষণ সিংহ, পদ্মমোহন সিংহ, রণজিৎ সিংহ, বাবুল সিংহ, ধীরেন্দ্র কুমার সিংহ, বেনুভূষণ সিংহ, সংগ্রাম সিংহ, সোনামণি সিংহ, মীনা রানী সিনহাসহ সকল আয়োজকগণ।
মূখ্য আয়োজক সুরেন্দ্র কুমার সিংহ জানান, মহাসংকীর্তনের প্রসাদ দুপুরে ও রাতে পরিবেশন করা হবে। এজন্য মহাসংকীর্তনের পাশে বিশাল মাঠ প্রস্তুত করা হয়েছে। ধীরেন্দ্র কুমার সিংহ জানান, গত দুদিন আগে থেকে কীর্তনের প্রাথমিক আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ধর্মীয় রীতি অনুসারে গত বুধবার ১০৭ আইটেমসহ বংশ পরম্পরা প্রয়াতদের স্মরণে ভোগ উৎসর্গ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবারও মহাসংকীর্তনের প্রাথমিক পর্বের একটা আনুষ্ঠানিকতা ছিল। সংগ্রাম সিংহ বলেন, আবহাওয়া পরিস্থিতি ভাল থাকলে মাঠে প্রতিটি ধাপে প্রায় ৫ হাজার জনের মধ্যে প্রসাদ পরিবেশন করা যাবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে