editor
প্রকাশিত: 12:37 AM, December 26, 2021

আজ চতুর্থ ধাপের সিলেটের ৮২ ইউনিয়নে নির্বাচন
নিজস্ব প্রতিবেদক
সিলেটজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। একের পর এক ইউনিয়ন পরিষদে চলছে ভোট উৎসব। এমনই ভোট উৎসবে মাতবে সিলেট বিভাগের ৮২ ইউনিয়নের ভোটাররা রোববার। আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হবে ভোট উৎসব। ইতোমধ্যে এসব ইউনিয়নে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের ৮২ ইউপিতে ভোটগ্রহন করা হবে রোববার (২৬ ডিসেম্বর)। এর মধ্যে ২টি উপজেলায় সহিংসতার আশঙ্কা করছে মাঠ প্রশাসন। উপজেলাগুলো হলো মৌলভীবাজার সদর ও রাজনগর। তাই এ দুই উপজেলায় অতিরিক্ত নিরপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ইসি।
নির্বাচন কমিশন সূত্র জানা গেছে, সম্প্রতি জেলা প্রশাসন থেকে ২০টি উপজেলার জন্য অতিরিক্ত ম্যাজিস্ট্রেট চাওয়া হয়। কোথাও দু’জন, কোথাও তিনজন, এমনকি কোথাও পাঁচজন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিয়োগের অনুমোদন দেওয়া হয়। এই ২০টির মাঝে রয়েছে সিলেট বিভাগের উল্লেখিত ২ উপজেলা।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এরই মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের জন্য প্রতি উপজেলায় চারজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা জন্য নির্দেশনা দিয়েছিলেন কমিশন। কিন্তু জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদার পরিপ্রেক্ষিতে সিলেটের ২টিসহ ২০টি উপজেলায় অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য সিদ্ধান্ত দিয়েছে কমিশন।
এর আগে তিন ধাপে ২ হাজার ২২৬টি ইউপি নির্বাচন সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এতে নির্বাচনী সহিংসতায় ৫০ জনের মতো নিহত হয়েছেন। আহত হয়েছে তিন শতাধিক ব্যক্তি। মাঠ প্রশাসন থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কঠোর হওয়ার জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করেছে। এছাড়া প্রয়োজনে অতিরিক্ত ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ার অনুরোধ জানিয়েছেন। যার ধারাবাহিকতায় ওই ২০ উপজেলায় নিয়োজিত থাকছেন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, রোববার চতুর্থ ধাপের নির্বাচনে কেন্দ্র প্রতি মোতায়েন থাকবে পুলিশ, আনসার, অঙ্গীভূত আনসারের ২২ জনের ফোর্স। এছাড়া পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের একটি করে টিম প্রতি ইউপিতে মোবাইল ফোর্স হিসেবে এবং প্রতি তিনটি ইউপির জন্য একটি করে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে।
প্রতি উপজেলায় র্যাবের থাকবে দুটি মোবাইল টিম ও একটি স্ট্রাইকিং টিম, প্রতি উপজেলায় বিজিবির দুই প্লাটুন সদস্য থাকবে মোবাইল টিম হিসেবে। আর এক প্লাটুন নিয়োজিত থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। আবার উপকূলীয় প্রতি উপজেলার জন্য দুই প্লাটুন কোস্ট গার্ড মোবাইল টিম হিসেবে ও এক প্লাটুন ফোর্স থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা, গোলাপগঞ্জ, ফুলবাড়ী, লক্ষীপাশা, বুধবারিবাজার, ঢাকা দক্ষিণ, লক্ষণাবন্দ, ভাদেশ্বর, পশ্চিম আমুড়া, উত্তর বাদেপাশা, শরীফগঞ্জ ইউনিয়ন ও বিয়ানীবাজার উপজেলার আলীনগর, চারখাই, দুবাগ, শেওলা, কুড়ারবাজার, মাতিউরা, তিলপাড়া, মুল্লাপুর, মুড়িয়া, লাওতা ইউনিয়ন।
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেহপুর, উত্তরভাগ, মুনশীবাজার, পাঁচগাঁও, রাজনগর, টেংরা, কামারচাক, মনসুরনগর ইউনিয়ন ও মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর, মনুমুখ, কামালপুর, আপারকাবাগলা, আখাইলকুড়া, একাটুনা, চাদনীঘাঁট, কনকপুর, আমতৈল, নাসিরাবাদ, মুস্তফাপুর, গিয়াসনগর ইউনিয়ন।
হবিগঞ্জের লাখাই উপজেলার লাখাই, মুড়াকুড়ি, মুড়িয়াউখ, বামৈ, করাব, বুল্লা (ইভিএম) ইউনিয়ন ও বানিয়াচং উপজেলার বানিয়াচং উ.পূ, বানিয়াচং উ.প, বানিয়াচং দ.পূ, দৌলতপুর, খাগাপাশা, বড়ইউড়ি, খাগাউড়া, পুকড়া, সুবিদপুর, মকরমপুর, সুজাতপুর, মন্দরি, মুরাদপুর, পৈলারকন্দি ইউনিয়ন।
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া, চিলাউড়া হলদিপুর, রাণীগঞ্জ, সৈয়দপুর শাহারপাড়া, আশারকান্দি, পাইলগাঁও, পাটলি ইউনিয়ন ও দিরাই উপজেলার রফিনগর, ভাটিপাড়া, রাজানগর, চরনারচর, দিরাই সরমঙ্গল, করিমপুর, জগদল, তাড়ল, কুলঞ্জ ইউনিয়ন ও বিশ্বম্বরপুর উপজেলার ফতেহপুর, বাধাঘাট দক্ষিণ, পলাশ, ধনপুর ও সলুকাবাদ ইউনিয়ন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে