editor

প্রকাশিত: 6:03 PM, March 25, 2022

নবগঠিত ২৯নং ওয়ার্ডে জুম্মার নামাজ আদায় করে দোয়া চেয়েছেন অধ্যাপক জাকির হোসেন

নবগঠিত ২৯নং ওয়ার্ডে জুম্মার নামাজ আদায় করে দোয়া চেয়েছেন অধ্যাপক জাকির হোসেন

নবগঠিত ২৯নং ওয়ার্ডে জুম্মার নামাজ আদায় করে দোয়া চেয়েছেন অধ্যাপক জাকির হোসেন

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন সিসিক’র নবগঠিত ২৯নং ওয়ার্ডের অংশ ধরাধরপুর জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করে নগরবাসীসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মানুষের জন্য দোয়া চেয়েছেন। নামাজ আদায় শেষে তিনি এলাকার মুরুব্বিয়ান,মুসল্লীকেরাম সহ স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেন। নতুন ওয়ার্ডে অন্তর্ভুক্তি হওয়ার কারণে তাদের অনুভূতি কি সে বিষয়ে জানতে চান।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। ইতিমধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে শতভাগ বিদ্যুতের দেশ বাংলাদেশ স্বীকৃতি লাভ করেছে। তাছাড়া বড় বড় প্রকল্পের উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। উন্নয়নের ছোঁয়া থেকে আমাদের পবিত্র সিলেট নগরীও বাদ যায় নি। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন মহোদয়ের সহযোগিতায় উন্নয়ন কর্মকান্ড চলমান। যেহেতু ধরাধরপুরবাসী নতুন ওয়ার্ডের অন্তর্ভুক্ত হয়েছে সেহেতু সিসিক’র সকল ধরনের সুযোগ-সুবিধা সহ উন্নয়নের অংশীদার আপনারাও হবেন। সকল সুযোগ-সুবিধা থেকে আপনারা যাতে বঞ্চিত না হন সে জন্য এলাকাবাসী সবাইকে নিয়ে আগামীতে আরও বড় পরিসরে কাজ করতে চাই। পরিবেশ বান্ধব, ডিজিটাল, অপরাধমুক্ত আদর্শিক নগরী গড়তে আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা চাই।
শুক্রবার (২৫ মার্চ ) সিসিক’র নবগঠিত ২৯নং ওয়ার্ডের অংশ ধরাধরপুর জামে মসজিদে মহানগর আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি পবিত্র জুম্মার নামাজ আদায় করেন এবং দোয়া চান।
এসময়ে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট মুরব্বী দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, যুব ও ক্রিড়া সম্পাদক সেলিম আহমদ সেলিম, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল আজিম জুনেল, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, এমরুল হাসান, তৌফিক বক্স লিপন (কাউন্সিলর), খলিল আহমদ, রকিবুল ইসলাম ঝলক (কাউন্সিলর), যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাহুর রহমান মিসবাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওসার চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী নেতা হুমায়ুন আহমদ, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এন.এম ইসলাম, মোঃ ছয়েফ খাঁন।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বী ও নেতৃবৃন্দ হাজী মোঃ মানিক মিয়া, হাজী মোঃ ফুল মিয়া, কালা মিয়া, মাসুক আহমেদ, নিজাম উদ্দিন, জয়নাল মেম্বার, কামাল উদ্দিন রাসেল,জয়নাল তালুকদার, মোঃ হোসেন মিনহাজ,হুমায়ুন আহমেদ, নুরুল মিয়া, শাকিল আহমেদ, সাজন আহমেদ, আলতাজ হোসেন আকবর হোসেন মু্ক্তা, মাখন মিয়া সায়েম আহমদ, মাজহারুল ইসলাম শাকিল, বদরুল ইসলাম
যুবলীগ নেতা আনোয়ার হোসেন, সুমন আহমেদ তালুকদার, সিরাজুল ইসলাম মিরাজুল, কামরুল হাসান টিটু সহ স্থানীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন