editor

প্রকাশিত: 6:42 PM, March 4, 2021

সমকাল বিজ্ঞান বিতর্কে সিলেটে সেরা পাইলট উচ্চ বিদ্যালয়

সমকাল বিজ্ঞান বিতর্কে সিলেটে সেরা পাইলট উচ্চ বিদ্যালয়

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২১ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। জেলা পর্যায়ে এ উৎসবে শ্রেষ্ট হওয়ার গৌরব অর্জন করেছে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সিলেট। অংশ গ্রহনকারী দলগুলোর মধ্যে চুড়ান্ত পর্বে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজকে হারিয়ে তারা শ্রেষ্টত্ব অর্জন করে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর জিন্দাবাজাস্থ সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ওই বিতর্ক উৎসবের আয়োজন করা হয়। উৎসবে শ্রেষ্ট বক্তা নির্বাচিত হন অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা নিশাত তাহিয়াত প্রমি।
অংশ গ্রহনকারী অন্য দলগুলো হল, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, মুহিবুর রহমান একাডেমি, স্কলার্সহোম (শাহী ঈদগাহ শাখা), জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ও সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। বিজয়ী পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতার্কিকরা হলেন, দলনেতা প্রীতম সূত্রধর, রুদ্র দত্ত ও মাহাথির মানছির মোবাশ্বির ও অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা হলেন, দলনেতা সাদিয়া রহমান অন্ত, তাসনিমা খালিদ ও নিশাত তাহিয়াত প্রমি।
উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ আবৃতি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সিলেট বিভাগাীয় কো-কনভেনার, শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক নুর ই জান্নাত ও শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির অফিস সেক্রেটারি চৈতী দাস। বিতর্ক প্রতিযোগিতায় মর্ডারেটরের দায়িত্ব পালন করেন সমকাল সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার মুকিত রহমানী।
উৎসবে বক্তারা বলেন, বিজ্ঞান নিয়ে বহুমুখী ইতিবাচক উদ্যোগের ফলে দেশে গত কয়েক বছরে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। বিজ্ঞান বিতর্কের আয়োজনকে সমকাল শুধু প্রতিযোগিতার মাঝে সীমাবদ্ধ রাখছে না, বরং বিজ্ঞানকে উদযাপনের বিষয় হিসেবে সামন নিয়ে এসেছে। বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা যেসব শব্দ ও ভাষার ব্যবহার করে যুক্তিতর্ক করছে তাতে নিজেরই জ্ঞানের পরিধি বাড়াচ্ছে না সবাইকে প্রাণিতও করছে।
চুড়ান্তপর্ব শেষে বিকালে সমকাল সিলেটের ব্যুরো প্রধান চয়ন চৌধুরীর সভাপতিত্বে ও সমকাল সুহৃদ সমাবেশ সিলেট জেলার সাধারণ সম্পাদক সজীব চৌধুরীর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান ও সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম। স্বাগত বক্তব্য দেন, সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের সভাপতি সুব্রত বসু বাপ্পা। অন্যদের মধ্যে বক্তব্য দেন, সমকাল সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী। উপস্থিত ছিলেন, সুহৃদ সমাবেশ সিলেটের, সহ সভাপতি সুজিত দাশ, সহ সম্পাদক তন্বি দাস, অর্থ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, দপ্তর সম্পাদক সাকিব আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রহর দাস, সাংস্কৃতিক সম্পাদক আবির দাস, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি সম্পাদক লাঙ্গলজাম দীপঙ্কর, পরিবেশ বিষয়ক সম্পাদক জয়ত্রী রায়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে