editor
প্রকাশিত: 5:47 PM, August 11, 2021
অনলাইন ডেস্ক
দুই সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে জ্বলছে তুরস্ক। সেই আগুন ছড়িয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্র গ্রীসেও। তবে এবার দাবানলের সামনে কাবু হয়ে পড়েছে আফ্রিকার দেশ আলজেরিয়াও। উত্তর আফ্রিকার দেশটির জঙ্গলে ঘেরা পার্বত্য এলাকায় মাইলের পর মাইল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ক্রমশ বাড়ছে দাবানল ছড়িয়ে পরার মাত্রা। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪২ জন। এরমধ্যে ২৫ জনই সেনা সদস্য। এ খবর দিয়েছে ডয়চে ভেলে।
খবরে বলা হয়েছে, দাবানলের কারণে দেশটিতে ক্রমশ বাড়ছে তাপমাত্রা।
আদিবাসিরা ওই এলাকায় থাকায় তাদের উদ্ধারে সেনা পাঠিয়েছিল দেশটি। তবে সেনারা পৌঁছাতে পৌঁছাতে অবস্থা ভয়াবহ আকার ধারণ করে। শতাধিক আদিবাসীকে উদ্ধার করতে পারলেও প্রাণ হারান ২৫ সেনা। মঙ্গলবার রাতে আলজেরিয়ার প্রেসিডেন্ট জানান, উদ্ধার করাদের কাবাইল অঞ্চল থেকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী দেশের একটি টিভি চ্যানেলকে জানিয়েছেন, এখনো পর্যন্ত আগুনে মৃত্যু হয়েছে ৪২ জনের।
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স থেকে ঘটনাস্থল কাবাইলের দূরত্ব ১০০ কিলোমিটার। পর্বত ঘেরা এই অঞ্চলে যাওয়া কঠিন। আবার আসেপাশে জলের উৎস না থাকায় আগুন নেভাতে কিছু পাওয়া যায়নি। গ্রামবাসীরা বালতিতে জল ভরে আগুন নেভানোর চেষ্টা করছেন। দেশটির সরকারের আশঙ্কা, যে ভাবে আগুন ছড়াচ্ছে, তাতে রাজধানী শহরও আক্রান্ত হতে পারে। আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/আগষ্ট/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন