editor
প্রকাশিত: 2:34 PM, November 5, 2021

পরিবহন বন্ধের সিদ্ধান্তে সংহতি প্রকাশ নুরের
অনলাইন ডেস্ক
সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ রাজনৈতিক কর্মসূচি শুরুর ঘোষণা দিলো। দলটির সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এ ঘোষণা দেন।
আজ শুক্রবার (৫ নভেম্বর) সকালে ১১টার দিকে সৌধ প্রাঙ্গণে ফুল দিয়ে এই রাজনৈতিক দলের আনুষ্ঠানিক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এসময় দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নে নুর জানান, দলের আনুষ্ঠানিক কর্মসূচির প্রথমেই আমরা জ্বালানির তেলের বৃদ্ধির ফলে পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘটের প্রতি সংহতি জানাই। কারণ জ্বালানির দাম বৃদ্ধির ফলে জনগণের ওপর আরো চাপ সৃষ্টি হবে। পরিবহন থেকে শুরু করে প্রতিটি উৎপাদন খাতসহ দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। তার পুরো খেসারত দিতে হবে সাধারণ জনগণকে। দেশে কোনো কিছুর দাম একবার বাড়লে আর কমে না। সরকারে দক্ষ ও নিরপেক্ষ জনবল নেই বলেই এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।
নুর আরো বলেন, নির্বাচন কমিশন ও বিচার বিভাগ কোনটাই আজকে পুরোপুরি কার্যকর নয়। বিগত ৬ মাস ধরে দ্রব্যমূল্যের দাম বাড়ছে। বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে এভাবে আর দাম বাড়েনি। জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা নাই। বর্তমানে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোও জনগণের অধিকার আদায়ে ও রক্ষায় ব্যর্থ। তাই নতুন রাজনৈতিক দল বাংলাদেশ গণ অধিকার পরিষদকে গণমানুষের দলে রুপান্তর করে চাই। আগামী নির্বাচনে দেশের প্রতি আসনে প্রার্থী দেয়া হবে। জনগণ ভোটাধিকার হারিয়েছে। তরুণ সমাজই জাতিকে মুক্ত করতে পারবে।
এসময় দলের আহবায়ক ড. রেজা কিবরিয়া বলেন, যুব সমাজের মধ্যে আশার আলোর সঞ্চার হয়েছে। মুক্ত, স্বাধীন ও সমৃদ্ধ একটা দেশে পরিনত করার অঙ্গীকার আমরা নিয়েছি। আমারা পারবো।
এসময় আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহবায়ক শাকিল উজ জামান, আবু হানিফ, রাশেদ খান, ফারুক হাসান, মাহাফুজুর রহমান ও যুগ্ম সদস্য সচিব সাইফুল্লাহ হায়দারসহ অন্যান্য নেতাকর্মীরা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন