editor
প্রকাশিত: 5:29 PM, January 5, 2022

জান আলী শাহ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
সিলেট মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, দেশের কল্যাণে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশ এগিয়ে গেছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে এই সরকারের বিকল্প নেই। তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্হায় আমূল পরিবর্তন ঘটেছে। সরকারের নানা পদক্ষেপের কারণে আমরা একটা শিক্ষিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছি। বছরের একেবারে প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে সরকার এদেশের শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে গেছে।
বুধবার (৫ জানুয়ারি) দক্ষিণ সুরমার আলমপুরস্থ জান আলী শাহ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জান আলী শাহ এডুকেশন ট্রাস্টের উদ্যোগে এই অনুষ্ঠান করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজ মিয়ার সভাপতিত্বে এবং ট্রাস্টের সেক্রেটারি সাংবাদিক মঈন উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আসমা বেগম, প্রধান শিক্ষক অজয় কুমার দে, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নিজাম উদ্দিন ইরান, সাধারণ সম্পাদক ছয়েফ খান, ট্রাস্টের সভাপতি ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা তাজ উদ্দিন জুমের, কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, শিক্ষক রাজিব হোসেন, শিক্ষিকা পূর্ণিমা বনিক, ওয়ার্ড যুবলীগ সভাপতি গুলজার আহমদ জগলু, মহানগর তাতী লীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহীন আহমদ, সাবেক ছাত্র লীগ নেতা রিকন পাল,ট্রাস্টের সহসভাপতি আবদুস শহীদ, ছাত্র লীগ নেতা হিমেল দে, ২৭নং ওয়ার্ড ছাত্র লীগ সভাপতি খালেদ আহমদ প্রমুখ।
উল্লেখ্য, জান আলী শাহ এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে স্কুলের শতাধিক শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, জুতো, জ্যামিতিবক্স ও খাতা-কলম দেওয়া হয় এই অনুষ্ঠানে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে