editor

প্রকাশিত: 7:23 PM, November 13, 2022

সিলেটে বিএনপি ইতিহাস সৃষ্টি করবে : খন্দকার মুক্তাদির

সিলেটে বিএনপি ইতিহাস সৃষ্টি করবে : খন্দকার মুক্তাদির

১৯শে নভেম্বর বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে কৃষকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৯শে নভেম্বর বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে কৃষকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কোনো দেশের ইতিহাসে প্রধানমন্ত্রী এভাবে দূর্ভিক্ষের আগাম ঘোষণা দেন নাই। কিন্ত এদেশের রাষ্ট্রপ্রধান এই ঘোষণা দিয়েছেন। সীমাহীন দুর্নীতি ও লুঠপাটের কারনে দেশ দেউলিয়া হওয়ার পথে, অবৈধ হস্তক্ষেপে বিচার বিভাগ থেকে শুরু করে সকল জায়গায় খেয়ালখুশি পরিচালিত হচ্ছে। দেশে আইনের কোনো শাসন নেই। ডিজেল থেকে শুরু করে তেল,গ্যাসসহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রয়সীমার বাইরে। জাতির ঘাড়ে চেঁপে বসা জুলুমবাজ সরকারের হাত থেকে এদেশের জনগণ মুক্তি চায়। আগামী ১৯শে নভেম্বর গণসমাবেশ সিলেটে জাতীয়তাবাদী কৃষকদল সর্বোচ্ছ নেতাকর্মীদের নিয়ে উপস্থিত থাকবে। ইনশাল্লাহ এদিন সিলেটে বিএনপি ইতিহাস সৃষ্টি করবে।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট বিভাগের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন। মহানগর বিএনপি’র ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে রবিবার ১৩ই (নভেম্বর) বিকাল তিনটার সময় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আওয়াল এর সভাপতিত্বে ও সিলেট জেলা কৃষকদলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও মহানগর কৃষকদলের আহবায়ক হুমায়ুন কবির শাহীন, সিলেট জেলা কৃষকদলের আহবায়ক শহীদ আহমদ চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, সিলেট জেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য ইশতিয়াক সিদ্দিকী।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর কৃষকদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা কৃষকদলের আহবায়ক শামিম আহমদ, সদস্য সচিব মোনায়েম কবির, সুনামগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলার ফয়জুল ইসলাম পীর, সদর উপজেলা আহবায়ক শহিদ আহমদ, সদস্য সচিব ফজলুল হক চৌধুরী, কোম্পনিগঞ্জ উপজেলার আহবায়ক নুরুল আমীন, ওসমানীনগর উপজেলার আহবায়ক মোক্তার  আহমদ বকুল, বালাগঞ্জ উপজেলার আহবায়ক ছৈল মিয়া, বিমানবন্দর থানা কৃষকদলের আহবায়ক বুরহান উদ্দিন, কানাইঘাট পৌর কমিটির আহবায়ক রাশেদুল হাসান টিটু, বিশ্বনাথ পৌর কমিটির আহবায়ক সুমন আহমদ, বিশ্বনাথ উপজেলার আহবায়ক হিরন মিয়া, কানাইঘাট উপজেলা কমিটির সদস্য সচিব শাহিন আহমদ, জকিগঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব কবির আহমদ মেম্বার, গোয়াইনঘাট উপজেলার সদস্য সচিব জিয়া উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলার আহবায়ক ফারুক আল মাহমুদ, মহানগর কৃষকদলের শাকিল আহমদ খাঁন, তাহের আলী সুমন, শামিম আহমদ, শাহিনুর রহমান, জুমন আহমদ,ফয়সল আহমদ, সাজ্জাদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কৃষকদল নেতা শামিম আহমদ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের