editor
প্রকাশিত: 8:12 PM, November 16, 2022

বিএনপির সমাবেশের দিন সিলেটে পরিবহন ধর্মঘট
ডিএসএস ডেস্ক::
বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।
আগামী শনিবার (১৯ নভেম্বর) বিভাগজুড়ে ১২ ঘণ্টা পরিবহন ধর্মঘটের আহ্বান করেছে পরিবহন মালিকদের সংগঠনটি।
বুধবার (১৬ নভেম্বর) সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবীর পলাশ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সিলেট সম্প্রীতির নগরী। আমরা সম্প্রীতি বজায় রেখে চলতে চাই। এই প্রতীকি ধর্মঘট আগে থেকেই ধার্য ছিল। ফলে বিএনপির সমাবেশ প্রতীকী ধর্মঘটের মধ্যে পড়ে গেছে। ৭ নভেম্বর সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ ও অটোরিকশায় গ্রিল লাগানোর দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। দাবি না মানলে আগামী ১৯ নভেম্বর প্রতীকী ধর্মঘট পালনের তারিখ ধার্য ছিল। তখন তারা জানতেন না, বিএনপির সমাবেশ ওই তারিখেই। ফলে ওইদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতীকী ধর্মঘট পালন করা হবে।
ডিএসএস/১৬ নভেম্বর/পিভি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক