editor
প্রকাশিত: 8:31 PM, December 1, 2022
সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি। গতকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বরে) সকাল সাড়ে ১১টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে তাকে শপথবাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। এসময় ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আনা মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগমও শপথ নেন।
শপথগ্রহণের সময় সিলেট জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ এবং যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বিভাগীয় কমিশনার ড.মোশাররফ হোসেন শুভেচ্ছা বক্তব্যে বলেন, আপনারা তরুন নেতৃত্ব, জনগণ আপনাদের উপর যে দায়িত্ব অর্পন করেছে সেই দায়িত্বগুলো সততা ও নিষ্টার সাথে পালন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে অগ্রণী ভূমিকা পালন করবে। পরিশেষে তিনি ওসমানীনগর উপজেলাবাসীকেও ধন্যবাদ জানান।
প্রসঙ্গত; গত ২ নভেম্বর ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিলেট জেলা যুবলীগের সভাপতি মো.শামীম আহমদ ভিপি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছিলেন।
নৌকা প্রতীকে তিনি পেয়েছিলেন ২৮ হাজার ৯৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ঘোড়া প্রতীকে পেয়েছিলেন ১৪ হাজার ৬১৬ ভোট।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক