editor

প্রকাশিত: 12:14 PM, June 25, 2023

গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সিলেটে তারুণ্যের সমাবেশ ইতিহাস সৃষ্টি করবে : তারেক

গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সিলেটে তারুণ্যের সমাবেশ ইতিহাস সৃষ্টি করবে : তারেক

সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রস্তুতি সভা

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময় দ্রুত ফুরিয়ে আসছে। ক্ষমতা হারানোর ভয়ে তারা পাগলের প্রলাপ বকতে শুরু করেছে। দেশ জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করলেও আওয়ামীলীগ দুর্নীতি লুটপাটের মাধ্যমে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। এভাবে কোন দেশ চলতে পারেনা। আমাদের নেতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সেই গণতন্ত্রকে বিকশিত করেছেন। আর আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করতে চায়। আমাদের অভিভাবক তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দিয়েছেন। যুবদল অতীতের ন্যয় এখনো রাজপথে আছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় আগামী ৯ জুলাইয়ের সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করতে যুবদল নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে।

তিনি শনিবার রাতে আগামী ৯ জুলাইয়ের সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে জেলা ও মহানগর যুবদলের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাধারণ সম্পাদ মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। নগরীর তাতীপাড়াস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় আগামী ৯ জুলাই যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশ সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।

সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন তার বক্তব্যে বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন, লড়াই-সংগ্রামে সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছি। আগামী ৯ জুলাই সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশে ইতিহাস সৃষ্টি করতে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

সভায় সিলেট জেলা ও মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক নেতৃবৃন্দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন, তাফাজ্জল হোসেন বেলাল, আক্তার আহমদ, মইনুল ইসলাম মন্জুর, মিজানুর রহমান নেছার, লিটন আহমেদ, অলি চৌধুরী, কয়েছ আহমদ, এমদাদুল হক স্বপন, জুনেদ আহমদ, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মাহফুজ চৌধুরী, মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, রায়হান আহমদ, জি এম বাপ্পি, জামিল আহমদ, উসমান গনি, আলী আহমদ আলম, এনামুল হক চৌধুরী শামীম ও আমিনুল ইসলাম আমিন প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়