editor
প্রকাশিত: 1:02 PM, July 20, 2023
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার শিক্ষাবান্ধব সরকার। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে ওই সরকারের আমলে শিক্ষার ব্যাপক উন্নতি হয়েছে। কারণ শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হলে জাতির উন্নয়ন সুনিশ্চিত থাকবে। শিক্ষার উন্নয়ন ছাড়া দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা সমাজ থেকে সকল প্রকার অন্ধকার দূর করে, মানুষকে আলোর পথ দেখায়। তাই আমাদের সবাইকে শিক্ষার আরোও ব্যাপক উন্নয়নের সরকারের পাশাপাশি পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে।
তিনি বুধবার (১৯ জুলাই) দুপুরে সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজে প্রতিষ্ঠানের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা ফয়জুর রহমান।
বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষকদের বনানী চক্রবর্তী, রোকেয়া বেগম, গোলাম মোস্তফা, আব্দুল সহিদ, মোহাম্মদ শাহাদৎ হোসেন, শরীফ উদ্দিন, সুহাদ উজ্জামান চৌধুরী, সঞ্জিত কুমার সাহা রায়, উম্মে শেফা, মোহাম্মদ রোকনুজ্জামান, লিটন রঞ্জন দে, শাহিন আলম, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুখন, ছাত্রলীগ নেতা আবিদুর রহমান আবিদ, শিপন আহমদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়