editor
প্রকাশিত: 1:01 PM, June 28, 2017
দক্ষিণ সুরমায় ছাত্রলীগ নেতাকর্মীর হামলায় শিবির নেতা আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৮ জুন) বিকেলে দক্ষিণ সুরমা কাইস্থরাইল নামক স্থানে এ হামলার ঘটনা ঘটেছে। আহত শিবির নেতা সিলেট মহানগরীর ২৫ নং ওয়ার্ড শিবিরের সভাপতি ও দক্ষিণ সুরমা থানার বারখলা আবাসিক এলাকার ৩১ নং বাসার বাসিন্দা মৃত আব্দুল হামিদ খানের ছেলে আব্দুল মালিক খান ইমরান। তিনি আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার ইমরান তার বাড়িতে ফিরছিলেন। কাইস্থরাইল বাজারে পৌছামাত্র ১০টি মোটর সাইকেলে করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান গান দিয়ে ছাত্রলীগের ১৫/২০জন নেতাকর্মী তার গতিরোধ করে হামলা চালায়। এতে ইমরান গুরত্বর আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন ইমরানকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা তার অবস্থা গুরত্বর দেখে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে সিলেট মহানগর শিবির সভাপতি ওলিউর রহমান ফয়েজ জানান,ছাত্রলীগের ক্যাডাররা পূর্বপরিকল্পিতভাবে ইমরানকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। সে বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।
দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান সানি জানান, শিবিরের ইমরান হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী। তাকে ছাত্রলীগ হামলা করেনি। কে বা কাহার হামলা করেছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
উল্লেখ্য,শিবির নেতা ইমরানের বিরুদ্ধে এসএমপি’র বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে কোতয়ালি থানার (মামলা নং ৭৬(০২)১৩ ইং),কোতয়ালি থানার (মামলা নং ৩০(০২)১৬ ইং ধারা:-১৪৩/১৪৭/১৪৮/৩৪১/৩২৬/৩৫৩ দ: বি:), কোতয়ালি থানার (মামলা নং ০৭(০১)১৪ ইং, ধারা:-১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্যাদি আইন (সংশোধিত)২০০২ এর ৪ ধারা) এবং দক্ষিণ সুরমা থানার (মামলা নং ৮৩(০৬)১৭ ইং ধারা:-৩২৩২/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৪ দ:বি) মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
6 স্টাফ রিপোর্টার: 1 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 7 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)
1 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
6 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)