editor
প্রকাশিত: 5:11 PM, October 20, 2023
সনাতন ধর্মের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সিলেট নগরবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশেনের নব নির্বাচিত মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী।
শুক্রবার (২০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আবহমান কাল থেকে উৎসব আর ঐতিহ্যকে নিয়ে আঁকড়ে আছে বাঙ্গালী জাতি। এর ব্যতিক্রম নয় দুর্গাপূজাও। পূজা উপলক্ষে এক মিলন মেলার অবতারণা ঘটে। দুর্গাপূজার মিলন মেলায় অংশগ্রহণ করে জাতি-ধর্ম–বর্ণ নির্বিশেষে সব মানুষ। এ জন্যই বলা হয়, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’
আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন,জাতীয় সংসদ নির্বাচন সমাগত। নির্বাচনকে সামনে রেখে একটি চক্র দেশে জটিল পরিস্থিতি বিরাজ করার অপচেষ্টা চালাচ্ছে।সেই দিকে আমাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের সাথে সকল ধর্মালম্বী মানুষের শান্তি ও সহাবস্থানের ইতিহাসকে ধারাবাহিকতায় এই বছরের পূজা উৎযাপন ও অতীতের ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করবে। তিনি বলেন, শারদীয় দূর্গা-উৎসব হিন্দু সম্প্রদায়সহ সকল মানুষের জীবনে শান্তির বার্তা বহে আনবে এই প্রত্যাশা করি।
তিনি বলেন, যেকোনো ধর্মের শিক্ষনীয় দিকটিকে সমাজ এবং ব্যক্তি জীবনে কাজে লাগাতে হবে। যেমন সমাজ ও ব্যক্তির ক্ষুদ্রতর পর্যায়েও আমরা ভোগের জন্য লালায়িত হই, অন্তরের ভেতরে জেগে ওঠে অশুভ অসুরগুলো। তখন অন্তরের শুভ শক্তি যদি তার কাছে পরাজিত হয়, তাহলে আমরা অন্যায়ে লিপ্ত হই, অসংগত ও অনৈতিক আচরণ করি। পক্ষান্তরে আমরা যদি সমাজের বা অন্তরের অশুভকে দমন করি ন্যায় ও সত্যের শক্তিতে, তাহলে অন্যায় থেকে, পাপ থেকে মুক্ত থাকি। শুভ্র-সুন্দর উজ্জ্বলতায় সমাজ ও ব্যক্তি ভাস্বর হয়ে ওঠে।
তিনি বলেন,সাম্প্রদায়িকতা আমাদের বিভক্ত করে দেয়, সংকীর্ণতা আমাদের বিচ্ছিন্ন করে। এগুলোকে রুখতে হবে। কারণ এগুলোই এ যুগের অসুর। অশান্তি ও বৈষম্যের অসুরকে-অশুভ শক্তিকে নির্মূল করতে হবে। তবেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও কল্যাণ।
তিনি শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ন ভাবে সম্পন্নের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দেশবাসীর সহযোগীতা কামনা করেন।
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে