editor
প্রকাশিত: 11:44 AM, November 17, 2023
অনলাইন ডেস্ক
কূটনীতিকদের বিরুদ্ধে সহিংসতা বা হুমকি অগ্রহণযোগ্য বলে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার এমন মন্তব্য করেন। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে হত্যার হুমকির বিষয়ে মিলারের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। ম্যাথিউ মিলার বলেন, বিদেশে আমাদের কূটনীতিকদের সেফটি ও সিকিউরিটি অবশ্যই আমাদের শীর্ষ অগ্রাধিকার। তাদের বিরুদ্ধে হুমকিকে আমরা অত্যন্ত সিরিয়াসলি নিই।
মুশফিক তার কাছে জানতে চান যে, ক্ষমতাসীন দলের সদস্যদের কাছ থেকে অব্যাহতভাবে হত্যার হুমকি পাচ্ছেন রাষ্ট্রদূত পিটার হাস। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের নেতারা একই সুরে কথা বলছেন। তারা রাষ্ট্রদূতকে হত্যা করতে চান। এরই মধ্যে নিজের নিরাপত্তা এবং মৌলিক ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রদূত। এ বিষয়টি কি পররাষ্ট্রমন্ত্রী সিরিয়াসলি নিচ্ছেন, এবং সহিংস বক্তব্যকে? জবাবে ম্যাথিউ মিলার আরও বলেন, রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্যের বিষয়ে বার বার আমরা বাংলাদেশ সরকারের কাছে আমাদের উদ্বেগ তুলে ধরেছি। তাদেরকে আবারও স্মরণ করিয়ে দেব যে, কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশনের অধীনে মার্কিন কূটনৈতিক মিশন ও এর কর্মকর্তাদের সেফটি ও সিকিউরিটি নিশ্চিত করতে বাধ্যবাধকতা আছে তাদের। আমরা আশা করবো তারা এসব বাধ্যবাধকতা অনুযায়ী ব্যবস্থা নেবে।
সাংবাদিক মুশফিক তার কাছে আরও জানতে চান, বিরোধী দলগুলোর প্রতিবাদ বিক্ষোভ, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ঐক্যমতে আসার আহ্বানকে উপেক্ষা করে আগামী ৭ই জানুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুমোদন দিয়েছে সরকার। বিরোধী রাজনৈতিক দলগুলো এটা প্রত্যাখ্যান করেছে। দমনপীড়ন অব্যাহত আছে। অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের বিষয়ে এবং সরকারের জবাবদিহিতার বিষয়ে আপনাদের অবস্থান কি? এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, আসন্ন নির্বাচনে আমাদের বার্তায় অবিচল আছি। নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও আমাদের বার্তা এখনও একই। বাংলাদেশি জনগণ যা চায়, আমরাও তাই চাই। তা হলো শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশে একক কোনো রাজনৈতিক দলকে আমরা সমর্থন করি না। আমরা এক দলকে বাদ দিয়ে অন্যদলকে সমর্থন করি না। সব দলের প্রতি সংযত থাকার, সহিংসতা পরিহারের এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানাই, যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়