editor
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে বিআইডব্লিউটি’র নামে অবৈধ ভাবে চাঁদা বন্ধের দাবিতে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে।
মঙ্গলবার বিকাল থেকে আজ (বুধবার) বিকাল পর্যন্ত নৌযান শ্রমিকদের ডাকা এ ধর্মঘট অব্যাহত রয়েছে। এর পূর্বে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সুনামগঞ্জ মালবাহী নৌযান শ্রমিক সমবায় সমিতির সহ-সভাপতি পঙ্কজ তালুকদার নদীতে চাদাঁ আদায় করছে এমন সাত জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দেন।
অভিযুক্তরা হলেন- সুনামগঞ্জ পাড়া জাপ্পু মিয়া, উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের নয়াবন্দ গ্রামের শামসু মিয়ার ছেলে রিফাত আহমদ, মন্দিয়াতা গ্রামের আব্দুল হক, একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে আলাল মিয়া, ফখরুল হকের ছেলে আজিজুল, সাজিনুর মিয়ার ছেলে জিলানী এবং নুরুদ্দিনের ছেলে অলিনুর।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া, ছাড়াগাঁও, বাগলী শুল্ক স্টেশনের ডিপো থেকে চুনাপাথর ও কয়লা নৌকা ভর্তি করে হাটখলা বাজার সংলগ্ন পাটলাই নদী দিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে এসব শুল্ক স্টেশন থেকে প্রায় দেড় শতাধিক নৌকা চুনাপাথর ও কয়লা নিয়ে হাটখলা বাজার সংলগ্ন পাটলাই নদীর সামনে আসলে বিআইডব্লিউটিএর নামে অভিযুক্ত চক্রটি প্রতি নৌযান থেকে এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করে। কিন্তু নৌযান শ্রমিকরা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে অভিযুক্ত চক্রটি নৌযান আটকিয়ে দেয় এবং তাদের ভয়ভীতি সহ মারপিট করা হয়। এরই প্রতিবাদে নৌযান শ্রমিক ও মালিকরা কর্মবিরতি সহ অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।
সুনামগঞ্জ মালবাহী নৌযান শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার বিকাল থেকে হঠাৎ করে বিআইডব্লিউটিএর নামে হাটখলা বাজার সংলগ্ন পাটলাই নদীতে প্রায় দেড় শতাধিক মালবাহী নৌযান আটকিয়ে অবৈধভাবে চাঁদা দাবি করে অভিযুক্তরা। যার ফলে নদীতে অবৈধ ভাবে চাঁদা বন্ধের দাবিতে নৌযান শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘাটের ডাক দেয়।
এ বিষয়টি অস্বীকার করে বিআইডব্লিউটিএর ইজারাদার মো. ছিদ্দিক আহমেদ বলেন, আমরা বিআইডব্লিউটিএর কর্তৃপক্ষ থেকে বৈধ উপায়ে ইজারাপ্রাপ্ত হয়েই পাটলাই নদীতে মালবাহী নৌযান থেকে নির্দিষ্ট পরিমানের টোল আদায় করতে বলেছি। কিন্তু নৌযান শ্রমিকরা টোল না দিয়ে তারা নৌ ধর্মঘটের ডাক দেয়।
অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, বিআইডব্লিউটিএর অফিসিয়াল কোনপ্রকার কাগজপত্র এখনও আমার হাতে আসেনি। গত ২দিন আগে রিফাত নামে একজন আমার কাছে বিআইডব্লিউটিএর একটি কাগজ নিয়ে আসলে তাকে নিষেধ করে দেয়া হয়েছে নদীতে টোল আদায় না করতে।
S/H(Ripa-5)
6 বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার ১৪ বছর উপলক্ষে
5 সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও
1 বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ
3 চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। 4 শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা
7 সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা
2 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট
1 গোয়াইনঘাটের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার ৮৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 5
5 সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 2