editor
প্রকাশিত: 1:56 PM, September 28, 2024
অনলাইন ডেস্ক
অতিভারি বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি আরো বৃদ্ধি পেয়েছে। এতে বিপৎসীমা অতিক্রম করে নদীতীরবর্তী চার জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তবে এ পানি ধীরে ধীরে কমে যাবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
আজ ২৮ (সেপ্টেম্বর) সকাল ৯টায় তিস্তা ব্যারাজ এলাকার ডালিয়া পয়েন্টে নদীটির পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
এর আগে গতকাল সন্ধ্যা ৬টায় নদীটির পানি বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পানি বৃদ্ধির ফলে বরাবরের মতো খোলা রয়েছে ব্যারাজের ৪৪টি জলকপাটের সবগুলো।
অপরদিকে গত দুই দিনের মতো আজও অব্যাহত রয়েছে টানা বৃষ্টি। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তার পানি আরো বৃদ্ধি পেয়ে বিপৎসীমা দিয়ে প্রবাহিত হয়ে লালমনিরহাটসহ নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নদীতীরবর্তী কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
এদিকে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের নিম্নাঞ্চলের কিছু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। নদীর পানি আরো বৃদ্ধি পেলে এসব এলাকায় বন্যা দেখা দিতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, পানি বৃদ্ধির ফলে তিস্তার তীরবর্তী কিছু এলাকা প্লাবিত হতে পারে।
তবে ভয়ের কিছু নেই। আর আগামী কয়েক ঘণ্টা পর তিস্তার পানি ধীরে ধীরে কমতে শুরু করবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,