editor
প্রকাশিত: 10:17 PM, March 12, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের বিভাগীয় তথ্য অফিসের পরিচালক জুলিয়া যেসমিন মিলি বলেছেন, সাংবাদিকতায় সিলেটের শতবর্ষের ঐতিহ্য রয়েছে। এ অঞ্চলের সাংবাদিকদের একটি অন্যতম বৈশিষ্ট তারা নীতি-নৈতিকতা বিসর্জন দেননা। সেই ধারাবাহিকতায় সিলেটের নতুন প্রজন্মের সাংবাদিকদেরকে গড়ে উঠতে হবে। একই সাথে তরুণ সংবাদকর্মীদেরকে পড়াশোনার মাধ্যমে নিজেদেরকে দক্ষ করে তুলতে হবে।
গণমাধ্যম ও সমাজ উন্নয়নমুলক সংগঠন সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড মাস-মিডিয়া (সিফডিয়া)-এর উদ্যোগে আয়োজিত ২দিন ব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। আজ শুক্রবার সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাব মিলনায়তনে সিফডিয়ার উপদেষ্টা মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে লন্ডন-বাংলা চেম্বার অব কমার্স-এর ডাইরেক্টর (ফাইন্যান্স) মনির আহমদ, লেখক-সাংবাদিক সেলিম আউয়াল বক্তব্য রাখেন। সিফডিয়ার নির্বাহী পরিচালক রোটারিয়ান আবদুল মুহিত দিদারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিফডিয়ার সভাপতি অধ্যাপক শেখ মো. আবদুর রশীদ, আলোচনায় অংশ নেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশন-সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী বলেন, সাংবাদিকতায় বর্তমানে নতুন নতুন মাধ্যম সংযোজিত হচ্ছে, কিন্তু অনেকসময় এ সকল মাধ্যমের অপব্যবহার হয় এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। এজন্যে প্রতিটি সংবাদকর্মীকে নিজেদেরকে জ্ঞান-বিজ্ঞানে দক্ষ করে তুলতে হবে। তাহলেই সাংবাদিকরা যথার্থ ভূমিকা পালন করতে পারবেন।
কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সিলেট প্রেসক্লাবের সহসভাপতি আবদুল কাদের তাপাদার, দৈনিক সিলেটের ডাক-এর চিফ রিপোর্টার ও সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ৭১ টিভির সিলেট অফিসের প্রধান ও সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, ডেইলি স্টারের ফটো জার্নালিস্ট ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসির এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার নূর আহমদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আমির আহমদ। ২দিনের কর্মশালায় ৩৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়