admin
প্রকাশিত: 11:45 AM, January 4, 2024

হাসপাতালে চিকিৎসাধীন আহত মাহবুবুল হক (বামে), ভাংচুরকৃত ঘরের আসবাবপত্র (ডানে)
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
গোলাপগঞ্জ উপজেলা বিএনপি নেতা মোঃ আবু তাহের এর বাড়িতে হামলা চালিয়েছে স্থানীয় ছাত্রলীগের একদল সন্ত্রাসী। তারা বসত ঘরের আসবাবপত্র ভাংচুর ও বিএনপি নেতার পিতাকে পিঠিয়ে আহত করেছে। ৩ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৭টায় গোলাপগঞ্জ উপজেলার সৎখন্ড গ্রামে এই ঘটনাটি ঘটে। বিএনপি নেতার আহত পিতা মাহবুবুল হক কে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি নেতা সৎখন্ড গ্রামের মোঃ আবু তাহের এর সাথে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের রাজনৈতিক পূর্ব বিরোধ রয়েছে। এদিক আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন প্রতিহতের ডাক দিয়েছে বিএনপিসহ বিরোধী দল গুলো। এই অবস্থায় নির্বাচন বানচালে বিএনপি নেতা মোঃ আবু তাহের ষড়যন্ত্র করছেন দাবী করে তার বাড়িতে হামলা চালিয়েছে ছাত্রলীগের একদল সন্ত্রাসী। স্থানীয় স্থানীয় ছাত্রলীগ ক্যাডার মোঃ সাকিব চৌধুরীর নেতৃত্বে ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনার সময় মোঃ আবু তাহের এর বাড়িতে গিয়ে তার সন্ধান করে। তাকে না পেয়ে জোরপূর্বক বসত ঘরে ঢুকে এলোপাতাড়ি ভাংচুর চালায় তারা। ঘরের মূলবান আসবাবপত্র ও দরজা জানালা ভাংচুর করে সন্ত্রাসীরা। এসময় মোঃ আবু তাহের এর পিতা মাহবুবুল হক বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে কিল, লাথি ও লাঠি দিয়ে বেদম পিঠিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন ছুটে এসে সন্ত্রাসীদেরকে নিবৃত্ত করে। হামলাকরীরা চলে যাওয়ার সময় প্রকাশ্য হুমকী দিয়ে যায়, বিএনপি নেতা মোঃ আবু তাহের কে যেখানে পাবে সেখানেই মেরে ফেলবে। আর থানায় মামলা করতে গেলে পরিবারের সবাইকে শেষ করে দিবে। এদিকে হামলাকারীরা চলে যাওয়ার পর আহত মাহবুবুল হক কে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত মাহবুবুল হক বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা বাড়িতে এসে আমার ছেলেকে খুঁজে না পেয়ে ঘরের ভিতর ভাংচুর চালায়। আমি বাধা দিতে গেলে তারা আমাকে বেদম মারধর করে। সন্ত্রাসীদের ভয়ে আমি থানায় মামলা করার সাহস পাইনি।
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,