admin
প্রকাশিত: 10:03 PM, October 30, 2024
মনোরম সাজে সিলেটের দক্ষিণসুরমা উপজেলার চন্ডিপুল এলাকার পূবালী ব্যাংক পিএলসি বরইকান্দি শাখায় ‘ইসলামিক কর্ণার’ এর শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান ফিতা কেটে নব সাজে সজ্জিত ‘ইসলামিক কর্ণার’ এর শুভ উদ্বোধন করেন।
বরাইকান্দি শাখার ডিজেও নাইম আহমদ আরিফ এর সঞ্চালনায় ও শাখা ব্যবস্থাপক আবু হানিফা রনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো: ফজলুল কবির চৌধুরী, সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. মোশাহিদুল্লাহ।
এসময় প্রধান অতিথির বক্তৃতায় চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেন, অন্যান্য ব্যাংকিং সেবার পাশাপাশি পূবালী ব্যাংক ইসলামিক ব্যাংকিং সেবাও দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। গ্রাহকবৃন্দের চাহিদার কথা চিন্তা করে দেশব্যাপী ‘ইসলামিক কর্ণার’ স্থাপনের কাজ তাই দ্রুততার সাথে এগিয়ে চলেছে। তিনি সংশ্লিষ্টদের এসব কর্ণারে সেবা গ্রহণের আহবান জানিয়ে বলেন, এতে করে দেশের অর্থনীতির পুর্নগঠনে কার্যকর ভূমিকা রাখা আরও সহজ হবে।
অনুষ্ঠানে অন্যান্যেরে মধ্যে আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের গ্রাহক মো: আব্দুল আহাদ, শামসুজ্জামান বাবুধন, মো. কামাল উদ্দিন, মো. সারোয়ার হোসেন, আবুদল হক, আব্দুল মজিদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত ও দোয়া পরিচলনা করেন, খোজারখলা মার্কাজ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা সালিম আহমদ।
6 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ
2 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের
4 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ
3 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।
3 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির
5 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক
4 স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য গড়ে তুলেছেন সিলেট রেলওয়ে
3 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার