admin

প্রকাশিত: 9:17 PM, November 16, 2024

যুক্তরাজ্যের উইটনি সেন্ট্রালের কাউন্সিলর হলেন সিলেটের মুবিন

যুক্তরাজ্যের উইটনি সেন্ট্রালের কাউন্সিলর হলেন সিলেটের মুবিন

6
মোজাম্মেল আলী, কার্ডিফ (ইউকে): 
যুক্তরাজ্যের উইটনি সেন্ট্রাল ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হলেন সিলেটের আব্দুল মুবিন। কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচন করে তিনি বিজয়ী হয়েছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, কনজারভেটিভ পার্টির আব্দুল মুবিন ৪৩৭ টি ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার সাথে আরো ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করলেও বিপুল ভোটের ব্যবধানে তিনি জয় লাভ করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইভন রবিনিউ লেভার পার্টি থেকে নির্বাচন করেন ২৯৯ টি ভোট পান। লিবারেল ডেমোক্রেট পার্টি থেকে নির্বাচন করে স্কট উইলস ভোট পেয়েছেন ১৮০টি এবং গ্রিন পার্টির এড রোলিসন ভোট পেয়েছেন ৫৬ টি।
উইটনি টাউন কাউন্সিলের সিটির উইটনি সেন্ট্রাল ওয়ার্ড। এই ওয়ার্ডের সাবেক কাউন্সিল লিসা চেরি শারীরিক অক্ষমতায় অব্যাহতি গ্রহণের ফলে কাউন্সিলর পদটি শূন্য হলে বৃহস্পতিবার এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই লক্ষ্য করা যায়।
মুবিনের জন্মস্থান সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নন্দিগাও ইউনিয়নের বহর গ্রামে। দীর্ঘ বিশ বছর থেকে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। তিনি বহর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু করেন। তিনি নানান সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত। তিনি গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্বও পালন করেছেন।
উইটনি টাউন কাউন্সিলের কনজারভেটিভ দলের নেতা কাউন্সিলার ডেভিড এডওয়ার্ডস-হিউজ বলেন: ‘আমি মনে করি এটা দারুণ যে উইটনি সেন্ট্রালের বাসিন্দারা তাদের প্রতিনিধিত্ব করার জন্য আব্দুলের মতো একজন উজ্জ্বল ব্যক্তিকে নির্বাচিত করেছে।’

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

7 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

8 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

2 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

6 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

1 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

4 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

3 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

8 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
2