editor
প্রকাশিত: 4:55 PM, January 3, 2025
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)প্রতিষ্ঠিত হয়।যদিও জিয়াউর রহমানকে রহস্যজনক হত্যাকান্ডের পর দলটি পরিচালনা করে আসছেন তাঁরই সহধর্মিণী ও আপোষহীন নেত্রী খালেদা জিয়া এবং তার নেতৃত্বে দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ ( বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে সবচেয়ে ছোট সংসদ ছিল এটি) ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছিল। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা জনিত কারণে জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ভারপ্রাপ্ত হিসেবে বিলেত থেকে দল পরিচালনা করে আসছেন; যদিও তারেক রহমানের নেতৃত্বে নিয়ে দলের প্রবীণ নীতি নির্ধারকদের মধ্যে একটা অস্বস্তি বলাবাহুল্য । বলা হয়ে থাকে ২০০১-২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন তারেক রহমানের দুর্বল রাজনৈতিক দক্ষতা, সেচ্ছাচারীতা,দুর্নীতিকে প্রশ্রয় ও তথাকথিত হাওয়া ভবন সৃষ্টি পরবর্তী সংসদ নির্বাচনে বিএনপির ব্যর্থতার অন্যতম কারণ ।
তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বাধীন সামরিক সরকারের অধীনে ২৯শে ডিসেম্বর ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ জয়লাভ করে পক্ষান্তরে বিএনপি নামক দলটি কার্যত কোনঠাসা হয়ে পড়ে। দশম, একাদশ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুর্বল নেতৃত্ব ও সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয় ফলশ্রুতিতে আওয়ামীলীগ সরকার দল হিসেবে বিএনপিকে সীমিত করতে সক্ষজ হয় এবং তারই অংশ হিসেবে বিগত প্রায় ১৬ বছরের ফ্যাসিবাদী আওয়ামী শাসনে প্রায় ৬০ লক্ষ নেতা – কর্মী হামলা-মামলার শিকার হয়ে দেশ -বিদেশে তৃণমূল নেতাকর্মীদের মানবেতর জীবনযাপনে বাধ্য হয়।
জুলাই-আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয় এবং শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতে পালিয়ে যায় । স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে এতো বড় রক্তাক্ত অভ্যুথান হয়নি;ফলশ্রুতিতে দীর্ঘ প্রায় ১৬ বছরের আওয়ামীলীগ শাসনের অবসান ঘটে। ছাত্র-জনতার আন্দোলনে দল হিসাবে বিএনপি অংশগ্রহণ করেনি তবে তাদের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী অনেক অংশ গ্রহণ করে। এক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও অন্যান্য রাজনৈতিক দলের অবস্থান প্রায় একই। যদিও ৫ আগস্ট পরবর্তী সময়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে ছাত্র-জনতার অভ্যুথান কে নিজেদের অর্জন বলে চালিয়ে দেওয়ার হীন অভিপ্রায় ব্যাপক ভাবে লক্ষনীয় । শহীদদের রক্তের দাগও তখনো শুকোয়নি এর মধ্যেই অভ্যুথান পরবর্তী ৭২ ঘন্টায় মহাসমাবেশ ডাক দিয়ে বিএনপি তাদের শক্তি ও উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা কর যদিও তা দেশের আপামর জনগণের কাছে বিএনপির মোটামাথার রাজনীতির প্রদর্শন বলে বিবেচিত হয়।
আপাতদৃষ্টিতে আগষ্ট পরবর্তী সময়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব মনে মনে নিজেদের সরকারী দল ভাবা শুরু করছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার জন্য নানা ভাবে চাপ দিচ্ছে । ড. মোহাম্মাদ ইউনুসের নেতৃত্বে বর্তমান সরকার দেশের সার্বিক সংস্কারের কথা বললেও তাঁরা বিগত আওয়ামীলীগের সরকারের রেখে যাওয়া পুলিশ,আমলা ও সেনাবাহিনীর কাছে একরকম ধরাশায়ী বলা চলে অথচ রাজনৈতিক দল গুলোকে তাদের নিজের দলের আভ্যন্তরীণ সংস্কারের দিকে নজর দিতে আহবান জানিয়েছেন ।
এমতাবস্থায় বিএনপির শীর্ষ নেতৃত্ব বহুমুখী সমালোচনা ও সমস্যায় জর্জরিত।একদিকে বিএনপির হাইকমান্ডের নির্দেশ অমান্য করে জেলা, উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, জমি দখল, ঘরবাড়ি দখল এমনকি নিজেদের মধ্যে মারামারি কারনে আহত-নিহত ঘটনা সহ নানা অভিযোগ এখন বিএনপির শীর্ষ নেতৃত্বের মাথা ব্যাথার কারন। বিএনপির দালাল সাংবাদিক পরিচয়দানকারি দেওকলস কান্দি গ্রামের গুটিবাজ মনির এর ছেলে পেটলা রুবেল এখন বিএনপি নেতা পরিচয়ে বিভিন্ন জায়গায় প্রতারক চক্র দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। এমনকি পেটলা রুবেল প্রতারণার মাধ্যমে চাঁদাবাজি করছে এর শতশত প্রমাণ আছে। বিএনপি এসকল প্রতারক দিয়ে দেশের বিভিন্ন জায়গায় দখল, চাঁদাবাজি করাচ্ছে।
অন্যদিকে বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্য সমন্বয়ের অভাবে ফলশ্রুতিতে সুদূর বিলেতে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমান দলের মহাসচিব কে ডেকে পাঠান এবং পরবর্তীতে দলের স্থায়ী কমিটির আরেক সদস্যে সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের আলাদা বিলেত সফর দলের মধ্যে অস্থিরতা ও অসন্তোষের চিত্র ফুটে উঠে। দেশের সাধারণ জনগণ বিএনপির এই অস্থিরতা ও যোগ্য নেতৃত্বের অভাব এবং নেতাকর্মীদের মধ্যে শৃঙ্খলা অভাব দেখতে পাচ্ছেন । এবারে চলতে থাকলে এবং বর্তমান বিএনপির চাহিদা মত দ্রুত নির্বাচন না হলে বিএনপি নামক দলটির ভবিষ্যৎ সুখকর নয়।
প্রকৌশলী মো মনির হোসেন
সাংবাদিক ও কলামিস্ট
monirece.siu@gmail.com
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়