editor

প্রকাশিত: 7:04 PM, February 5, 2025

তিনি ছিলেন একজন দল প্রেমিক নিবেদিত নেতা : খন্দকার মুক্তাদির

বিএনপি নেতা তারেক কালামের জানাযায় মানুষের ঢল

তিনি ছিলেন একজন দল প্রেমিক নিবেদিত নেতা : খন্দকার মুক্তাদির

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলার সহ-সভাপতি, জেলা মৎষ্যজীবী দলের আহবায়ক ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম তারেক কালামের জানাযার নামাজ তার নিজ গ্রাম টুকেরবাজার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। তার জানাজায় হাজার হাজার মানুষ অংশ গ্রহন করে। সিলেট সদর উপজেলা বিএনপির অভিভাবকতুল্য নেতাদের একজন ছিলেন একেএম তারেক কালাম। তাকের হারিয়ে শোকে মুহ্যমান সিলেট বিএনপি। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩.৩০মিনিটের দিকে জানাযার নামাজ সম্পন্ন হয়। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাযায় পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, একেএম তারেক কালামকে হারিয়ে সিলেট বিএনপির অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। সিলেটের মাটি ও মানুষের নেতা ছিলেন তিনি। বিগত দিনে রাজপথে বিএনপির নেতৃত্ব দিয়েছেন একেএম তারেক কালাম। তিনি খুব শান্তশিষ্ট মানুষ ছিলেন। তার মৃত্যুতে সিলেট বিএনপি পরিবার হারিয়েছে একজন দল প্রেমিক নিবেদিত নেতাকে। দেশ এবং দলের এই দুঃসময়ে তারেক কালাম সিলেট বিএনপি পরিবারের জন্য সাহসী ভূমিকা রেখে গিয়েছেন।

এসময় বিএনপির চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জাতীয়তাবাদী দর্শনকে বুকে ধারণ করে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে দেশকে রক্ষা করতে একেএম তারেক কালামের অবদান দল চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।
বক্তব্য প্রদান কালে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, তারেক কালাম ছিলেন নিবেদিত প্রাণ একজন রাজনীতিবীদ। দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে তার ভূমিকা ছিলে অপরিসিম। সিলেট বিএনপি তার অবদান চিরদিন স্মরণ রাখবে।

এসময় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সদর উপজেলা বিএনপিকে সু-সংগঠিত করতে তারেক কালাম যে ভূমিকা রেখে গিয়েছিলেন তা এই অঞ্চলের মানুষ কখনো ভুলবে না। তার মৃত্যুতে আমরা মহানগর বিএনপির গভীর শোকাহত।

নামাজে জানাযায় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেটের পিপি এডভোকেট আশিকুর রহমান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, নাসিম হোসাইন, জেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা জায়গীদার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

জানাযার নামাজের পূর্বের সংক্ষিপ্ত সভা পরিচালনা করেন সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুরমন। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন একেএম তারেক কালামের ছেলে এহতেশামুল হক সবুজ ও ইনজামামুল হক। জানাযার নামাজ পরিচালনা করেন হাফিজ ক্বারী জোনায়িদ আহমদ।

উল্লেখ্য, সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি, জেলা মৎষ্যজীবী দলের আহবায়ক ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম তারেক কালাম ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন