editor

প্রকাশিত: 3:03 PM, February 13, 2025

অসামাজিক কাজের বিরুদ্ধে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

অসামাজিক কাজের বিরুদ্ধে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক
বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে সিলেটে সতর্ক অবস্থানে আইশৃঙ্খলাবাহিনী। যাতে আগামীকাল ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে কোনো অসামাজিক কার্যকলাপ করতে না পারে সে দিকে নজর রয়েছে আইনশৃঙ্খলাবাহিনীর। এই বিষয়গুলো নিয়ে সচেতনতা সৃষ্টি করতে নিচ্ছেন নানা প্রদক্ষেপ।

সিলেটের হোটেল-মোটেলে মধুচক্রে চোখ পুলিশের। দিচ্ছে হানাও। গত মাসে শহরতলীর রিজেন্ট পার্কের ঘটনার পর নগর পুলিশ অভিযান জোরদার করেছে। এরই মধ্যে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে অর্ধশতাধিক নারী পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেট হচ্ছে আধ্যাত্মিক শহর।

এই শহরে বেহায়া-বেলাল্লাপনা মানেন না ধর্মপ্রাণ মুসলমান। রমজান সামনে। এ কারণে নানা বিষয় নিয়ে সতর্ক সিলেটের পুলিশ। এর মধ্যে হোটেল-মোটেলে অসামাজিক কাজের বিরুদ্ধে পুলিশের অভিযান চালাচ্ছে। সর্বশেষ গতকাল সিলেট নগরীর বন্দরবাজারস্থ তালহা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১১ নারী-পুরুষকে আটক করা হয়েছে।

আটককৃতদের হোটেলে অবস্থান করে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন (এসএমপি) পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অসামাজিক কাজের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার সন্ধ্যায় তালহা হোটেল থেকে গ্রেপ্তারকৃতদের মধ্যে তিন তরুণী রয়েছে। বাকি ৮ পুরুষ। এরা হচ্ছে- শাহপরাণ থানার হাতুরা গ্রামের লোকমান হোসেন অপু, সুনামগঞ্জ জেলার সদর উপজেলার দরিয়াবাজ গ্রামের আলাউদ্দিন, জগন্নাথপুর থানার জগদীশপুর গ্রামের সাইফুল ইসলাম, মৌলভীবাজারের কমলগঞ্জ থানার উমরা কাফন গ্রামের ইয়াছিল আহমদ, একই গ্রামের শাহবাজ মিয়া, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মিন্দপুর গ্রামের উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বড় পাইকুড়া গ্রামের নাজমুস সাকিব ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গাউছিয়া মিয়াবাড়ির সুমন মিয়া।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত ১৫ দিনে পুলিশ অসামাজিক কাজের কেন্দ্রস্থল দক্ষিণ সুরমার কদমতলী, বঙ্গবীর রোড সহ কয়েকটি স্থানে কমপক্ষে সাতটি হোটেলে অভিযান চালায়। সেখান থেকে তারা অধর্শতাধিক নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন