editor
প্রকাশিত: 7:27 PM, February 19, 2021
প্রতিবছরের মতো এবারও ২১শে ফেব্রুয়ারিকে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সিলেট মহানগর আওয়ামীলীগ।
কর্মসূচীর মধ্যে রয়েছে ঐ দিন সকাল সাড়ে ৭টায় এক র্যালী সিটি কর্পোরেশনের সম্মুখস্থ কামরান চত্বর থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন। বাদ জোহর হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদের নীচতলায় সকল শহীদদের আত্মার মাগফেরাত সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল।
প্রতিটি ওয়ার্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য সম্মন্ধে প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ডে বসবাসকারী মহানগর আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভার আয়োজন করার অনুরোধ জানানো হয়।
উপরোক্ত সকল কর্মসুচি যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন