editor
প্রকাশিত: 10:33 PM, February 25, 2025
বিদেশে বসে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ও তাঁর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এবং অপপ্রচারকারীদের দেশে এনে শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,সিলেট।
মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর ‘ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ’র নেতাকর্মীরা বিদেশে বসে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ও তাঁর নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
ওই সংগঠনে যারা নেতৃত্বে আছে তারা সবাই বিগত সময়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের সুবিধাভোগী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনে সাথে জড়িত ছিলো। তাদের মধ্যে অন্যতম ‘ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ মুক্তিযুদ্ব মঞ্চ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, বদরুদ্দোজা আকাশ, মো: সাজিদ ছাত্রলীগ কর্মী, আল জাবের আহমদ রুম্মান সিলেট মহানগরের ৫নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি, মোগলাবাজার ইউনিয়ন ছাত্রলীগের ৮নং ওয়ার্ড সহ-সভাপতি আরিফ আহমেদ, মোল্লারগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মো: লিমন আহমেদ উল্লেখযোগ্য।
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবি শাখার আব্দুল্লাহ আল মামুন, নর্থইস্ট মেডিকেল কলেজের ইব্রাহিম নিল, মদনমোহন কলেজের সাজ্জাদ রহমান, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের মো: কাওসার আহমেদ, সাইদুল ইসলাম সুহান, ফয়জুর রহমান সিফাত সহ অর্ধ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা, বিদেশে বসে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ও তাঁর নেতৃত্বে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এবং অপপ্রচারকারীদের দেশে এনে শাস্তির দাবী জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন- শাবিপ্রবি’র আব্দুল্লাহ আল মামুন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন