editor

প্রকাশিত: 10:01 PM, March 6, 2025

জনগণের সরকারই পারবে দেড়যুগের ধ্বংসস্তূপ পুনর্গঠন করতে

নগরীতে যুবদলের পক্ষ থেকে ইফতার বিতরণকালে কয়েস লোদী

জনগণের সরকারই পারবে দেড়যুগের ধ্বংসস্তূপ পুনর্গঠন করতে

পবিত্র রমজান মাস উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিতদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর যুবদলের আওতাধিন ২৩নং ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার (৬ মার্চ) নগরীর উপশহরস্থ ল’কলেজের সামনে বাদ আসর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

এসময় তিনি বলেন, নগরীর সকল ওয়ার্ড ও ইউনিট নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করতে হবে। গত দেড়যুগ স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। তাই পবিত্র মাহে রমজানে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির দায়িত্ব। স্বৈরাচার সরকারের পতন হলেও। তাদের দেড়যুগের দুঃশাসনে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এসব ধ্বংসস্তূপ হওয়া প্রতিষ্ঠান এবং রাষ্ট্র পুনর্গঠনে জনগণের সরকার দরকার। নির্বাচিত সরকারই পারবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে।
কয়েস লোদী আরোও বলেন, ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও পরিপূর্ণভাবে দেশ স্বৈরাচার মুক্ত হতে পারেনি। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দ্বারপ্রান্তে পৌঁছেছি কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি। সেটি তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আর সেই নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের সরকারের মাধ্যমেই দেশকে ঢেলে সাজানো সম্ভব হবে।

মহানগর যুবদলের প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান মিজানের সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিলে আয়োজন নিয়ে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন বলেন, বিএনপির পাশাপাশি যুবদলের উদ্যোগে ইফতার কর্মসূচি পুরো রমজান মাসজুড়ে চলবে নগরীর বিভিন্নস্থানে।

এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম, মহানগর যুবদলের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, মহানগর যুবদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক মিলাদ আহমদ, মহানগর যুবদলের সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ ইমরান আলী, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, ২৩ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক পাপ্পু আহমেদ, সদস্য আহাদ আহমদ, মহানগর যুবদল নেতা রনি আহমদ, ২৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইয়ামিন আহমদ, ২৩ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান নয়ন, ১৪ নং ওয়ার্ড যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, ১৪ নং ওয়ার্ড ছাত্রদল নেতা আকিব শাহ, ১৪ নং ওয়ার্ড ছাত্রদল নেতা ফারহান ইসলাম, ১৪ নং ওয়ার্ড ছাত্রদল নেতা ইমতিয়াজ আহমদ রাহাত, ১৪ নং ওয়ার্ড ছাত্রদল নেতা রাকিব শাহ প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে