editor
প্রকাশিত: 11:32 PM, March 11, 2025
জুলাই ছাত্র-জনতা আন্দোলনে শিক্ষার্থীদের উপর নৃশংসতা চালানো একাধিক মামলার আসামী কুখ্যাত ভুমিখেকো সিলেট মহানগর যুবলীগ নেতা নজরুল ইসলাম। শেখ হাসিনা সরকার পতনের পর নিজেকে রক্ষায় দৌড় ঝাপ শুরু করেছেন বিএনপি ও জামায়াত নেতাদের ধারে ধারে। নজরুলের দৌড়ও বৃথা যায় নি, তার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসতে দেখা গেছে জামায়াত ও বিএনপির কয়েকজন নেতাকে!
আওয়ামী লীগ এবং তাদের দোসরদের এদেশ ও রাজনীতিতে পুনর্বাসন না করার দলীয় কঠোর নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করছেন সিলেটের কয়েকজন বিএনপি ও জামায়াত নেতারা। ফলে বিভিন্ন মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
জানা যায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার তুরুকবাগ গ্রামের বশির মিয়ার ছেলে যুবলীগ নেতা নজরুল, একসময় সিলেটের বন্দর ও লাল বাজার এলাকায় রাস্তায় হেঁটে হেঁটে মুরগী বিক্রি করতেন। তৎকালীন বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে উত্থান ঘটে নজরুলের। সিলেটের শীর্ষ দুই ভূমিখেকোর ছত্রছায়ায় শুরু করেন বেপরোয়া কর্মকান্ড। কাগজ জালিয়াতি দখল বানিজ্যের মাধ্যমে গড়ে তুলেন সাম্রাজ্য। গরীব অসহায় মানুষজনের ভূমি আত্মসাতের বদৌলতে হয়ে যান সিলেটের অঘোষিত সম্রাট।
১/১১ পরবর্তী আওয়ামী লীগ দেশের ক্ষমতায় আসলে নেতাদের প্রত্যক্ষ মদদে কোটি কোটি টাকার মালিক নজরুল বাগিয়ে নেন মহানগর যুবলীগের পদ। পুর্বের অপকর্ম ঢাকতে নজরুল মধুবন সুপার মার্কেটের ব্যবসায়ী কমিটির সভাপতি পদে বসেন। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান এর আশীর্বাদে আড়ালে চলতে থাকে ভয়ংকর ভুমিখেকো নজরুল এর কর্মযজ্ঞ। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হলেও, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতাদের সাথে সখ্যতা থাকায় অবৈধ টাকায় পার পেয়ে যান।
চাঁদাবাজির এক ঘটনায়, সিলেট জেলা বারের আইনজীবী এ্যাডভোকেট মকসুদ আহমদ সাহান বাদী হয়ে নজরুল সহ অপর তিন সহযোগীর বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করেন। যার মামলা নং ২২/২০২৪, পরে আদালত অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে প্রতিবেদন দাখিল ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ইনচার্জ (ওসি) শাহপরান (রঃ) থানা কে নির্দেশ প্রদান করেন। ১২/০৯/২৪ইং তারিখে আদালতে প্রতিবেদন দাখিল করেন শাহপরান রঃ থানার সাব-ইন্সপেক্টর অনুপ কুমার চৌধুরী। প্রতিবেদনে এক আসামীর নাম বাদ দেয়ায় আদালতে নারাজি প্রদান করেন বাদী মকসুদ। পুনরায় আদালত তদন্তের জন্য সি,আই,ডি কে নির্দেশ প্রদান করেন। এ্যাডভোকেট মকসুদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা গুলো সিআইডি ও পিবিআই’র তদন্তে সঠিক প্রতিবেদন হবে কি না তা নিয়েও দেখা দিয়েছে জনমনে সংশয়।
নিজ গ্রাম তুরুকবাগ থেকে বিতাড়িত নজরুল, বর্তমানে নগরীর ৩৭ নং ওয়ার্ড আখালিয়ার টিলারগাঁও ঘাঁটি গেড়েছেন। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি, ও জামায়াত নেতাদের আঁতাত করে নজরুল টিলার গাঁও পয়েন্টের জায়গাটি দখল করেন। ত্রিমুখী ধন্দে থাকা জায়গাটি আত্মসাতের লক্ষে জাল কাগজ-পত্র সৃষ্টির পাশাপাশি আলিশান বাড়ি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি, নগরীর টিলার গাঁওয়ে দখল করা জমি নিয়ে দেখা দেয় নতুন করে বিরোধ। জমির প্রকৃত মালিক ডাক্তার আব্দুস সবুর এর কাছ থেকে বায়না করেন নজরুল। কিন্তু বায়নার নির্ধারিত সময় অতিবাহিত হয়ে গেলেও অবশিষ্ট টাকা দিয়ে দলিল সম্পাদন করেন নি নজরুল। পরে জায়গা অন্যত্র বিক্রি করে দেন আব্দুস সবুর। এনিয়ে গত ফেব্রুয়ারী মাসের ২৮ তারিখ এয়ারপোর্ট থানায় নজরুল এর স্ত্রী আমিনা বাদী হয়ে সিলেট মহানগর বিএনপির সদস্য বাচ্চু মিয়া, যুব দল নেতা মাসুক মিয়া, বিএনপি কর্মী শিবির আহমদ ও ৩৭ নং ওয়ার্ড বিএনপির পাড়া কমিটির সভাপতি শাকির মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রদান করেন। অভিযোগের প্রেক্ষিতে ৭ মার্চ দুপুরে এয়ারপোর্ট থানার এ,এস,আই জামাল হোসেন তদন্তে আসেন। ঐদিন ইফতার পরে নজরুল এর লোকজন টিলার গাঁও পয়েন্টে শাকির মিয়ার উপর হামলা চালায়। তাদের অতর্কিত হামলায় শাকির মিয়ার স্ত্রী ছেলে মারুফ সহ ৫ জন আহত হন। ঐরাতে শাকির মিয়া যুবলীগ নেতা নজরুল কে প্রধান আসামী উল্লেখ করে ১১ জনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় অভিযোগ প্রদান করেন। যার মামলা নং ৬/৪০।
মামলার বাদী শাকির মিয়া জানান, অন্তবর্তীকালীন সরকার দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আওয়ামী লীগের দোসর সহ আইন শৃঙ্খলা বিঘ্নকারীদের গ্রেফতার করছে। কিন্তু তার ও তার পরিবারের উপর এত বড় হামলা হয়ে গেলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন